1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
করলা খেতে ভালো লাগবে, জেনে নিন সহজ টিপস - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

করলা খেতে ভালো লাগবে, জেনে নিন সহজ টিপস

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১২৪ বার পঠিত
করলা খেতে ভালো লাগবে

🥵 গরমে করলা খেতে ভালো লাগে না? তেতোভাব কমিয়ে ফেলুন এই দারুন কৌশলে! 🥵
অনলাইন ডেস্ক

গ্রীষ্মের তীব্র গরমে শরীর ঠান্ডা রাখতে অনেকেই করলা খেতে পছন্দ করেন। দুপুরের ভাতের সঙ্গে এই তেতো সবজির মিল দুর্দান্ত হলেও, অনেকেই শুধু তেতো স্বাদের কারণে করলার ধারে কাছেও যান না। কিন্তু ঘরোয়া কিছু সহজ টিপস মেনে চললেই করলার তেতোভাব কমিয়ে এনে তা করে তোলা যায় সুস্বাদু।

সবুজ আস্তরণ ছাড়িয়ে দিন
করলার ওপরের সবুজ স্তরটি ছড়িয়ে ফেলুন। এতে তেতোভাব অনেকটাই কমে যায়। পাশাপাশি করলার বীজেও তেতো থাকে, তাই তা বাদ দিলেই তেতোতা আরও কমে।

লবণই করলার তেতোর যম
করলাকে পাতলা করে কেটে লবণ ছিটিয়ে রেখে দিন অন্তত ২০–৩০ মিনিট। এতে করলা থেকে পানি বেরিয়ে আসবে। এরপর ৩–৪ বার ধুয়ে নিন। এবার ভেজে নিন কিংবা তরকারি করুন—তেতোভাব থাকবে না বললেই চলে।

ভিনেগার ও চিনি মিশ্রণ
পাতলা করে কাটা করলা ভিনেগার ও চিনি মিশিয়ে তৈরি একটি মিশ্রণে আধঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর পানি দিয়ে ধুয়ে রান্না করুন—তেতোভাব থাকবে না, বরং আসবে মৃদু মিষ্টি স্বাদ।

দই দিয়ে রান্না করুন
দই করলার তেতো স্বাদ কমিয়ে আনে। শুধু তাই নয়, এতে সবজিটির স্বাদেও আসে আলাদা একটা টক-মিষ্টি ফ্লেভার, যা গরমে খেতে বেশ রুচিকর।

মশলা দিয়ে রান্নার কৌশল
পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, দই—এসব উপকরণ একসঙ্গে ব্যবহার করে করলা রাঁধলে তেতো স্বাদ মুখে টেরই পাবেন না। বরং নতুন স্বাদের করলা আপনার রুচি ফেরাবে গ্রীষ্মের ক্লান্ত দুপুরে।

🍽️ তাই আর করলার তেতো নিয়ে দুশ্চিন্তা নয়—এই কৌশলগুলো মেনে চললেই করলা হয়ে উঠবে সবার প্রিয় সবজি!
সূত্র : সংবাদ প্রতিদিন

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..