1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
অ্যালার্জি সমস্যা? এড়িয়ে চলুন এবং এই ৫ খাবার খেয়ে দেখুন উপকার - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

অ্যালার্জি সমস্যা? এড়িয়ে চলুন এবং এই ৫ খাবার খেয়ে দেখুন উপকার

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৩১ বার পঠিত
অ্যালার্জি সমস্যা

সাদিকা জাহান

অ্যালার্জি বর্তমানে একটি সাধারণ শারীরিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এটি কোনো নির্দিষ্ট বয়সের মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়; শিশু, যুবক, বয়স্ক—সব বয়সের মানুষই এই সমস্যায় আক্রান্ত হতে পারে। অনেক সময় আমরা শখ করে কিছু খাবার খাই, যেমন গরুর মাংস বা চিংড়ি মাছ, কিন্তু পরবর্তীতে দেখা যায় র‍্যাশ বা চুলকানির মতো অ্যালার্জি সমস্যার সৃষ্টি হয়।

এ ধরনের অ্যালার্জি সমস্যা কমানোর জন্য কিছু বিশেষ খাবার রয়েছে, যেগুলো নিয়মিত খেলে শরীরে অ্যালার্জির সমস্যা কিছুটা কমে আসতে পারে।

লেবু: লেবু একটি শক্তিশালী ভিটামিন ‘সি’-র উৎস। এটি শরীরের বিষাক্ত পদার্থ বের করে দিতে সহায়তা করে। অ্যালার্জির কারণে শরীরের যে সমস্যা সৃষ্টি হয়, লেবু তা নিরাময় করতে সাহায্য করে। নিয়মিত পানি, মধু এবং লেবুর রস মিশিয়ে পান করলে অ্যালার্জির সমস্যা অনেকটাই কমে যায়।

কলার উপকারিতা: কলাতে রয়েছে ভিটামিন এবং মিনারেলের ভাণ্ডার, যা শরীরের মেটাবলিজম বাড়াতে সহায়ক। যদি কোনো অ্যালার্জি জাতীয় খাবার খাওয়ার পর সমস্যা শুরু হয়, তবে একটি কলা খেলে তাৎক্ষণিকভাবে কিছুটা উপশম পাওয়া যায়। তবে পুরোপুরি অ্যালার্জি দূরীকরণে এটি কার্যকর নয়।

গাজর: গাজর অ্যালার্জি দূর করতে সহায়ক একটি উপাদান। যেকোনো অ্যালার্জি হলে গাজরের রস খেলে তা কমে যেতে পারে। গাজরের অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান শরীরের জন্য খুবই উপকারী।

আদা: আদায় রয়েছে প্রদাহবিরোধী উপাদান এবং অ্যান্টি-অক্সিডেন্ট, যা অ্যালার্জির সমস্যা কমাতে সাহায্য করে। আপনি চাইলে আদা চা খেতে পারেন, অথবা আদার রসের সঙ্গে মধু মিশিয়ে পান করতে পারেন। এটি খুবই কার্যকরী হতে পারে।

গ্রিন টি: গ্রিন টি শুধু ওজন কমাতে সহায়ক নয়, এটি অ্যালার্জি কমাতেও কার্যকরী। এর অ্যান্টি-অক্সিডেন্ট এবং অ্যান্টি হিস্টামিন উপাদান অ্যালার্জি মোকাবিলায় সাহায্য করে।

তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, অ্যালার্জি আক্রান্ত হলে সব ধরনের অ্যালার্জি সৃষ্টিকারী খাবার খাওয়া থেকে বিরত থাকা উচিত। এই খাবারগুলো অ্যালার্জির সমস্যা কমাতে সহায়তা করবে, তবে ওষুধের পাশাপাশি নিয়মিত চিকিৎসকের পরামর্শ নেওয়া খুবই জরুরি।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..