1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
পেটের সব সমস্যায় লবঙ্গের ব্যবহার: জানুন কার্যকর ঘরোয়া প্রতিকার - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

পেটের সব সমস্যায় লবঙ্গের ব্যবহার: জানুন কার্যকর ঘরোয়া প্রতিকার

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৬৩ বার পঠিত
লবঙ্গের ব্যবহার

সাদিকা জাহান

প্রতিদিনকার জীবনে শরীর একটু খারাপ লাগলেই আমরা স্থানীয় ওষুধের দোকান থেকে ওষুধ কিনে খাওয়া শুরু করি। বেশিরভাগ ক্ষেত্রে সর্দি, জ্বর বা পেটের সমস্যার মতো হালকা অসুখে ডাক্তার না দেখিয়ে নিজের মতো করে ওষুধ সেবন করি। তবে, এমন অনেক ঘরোয়া প্রতিকার আছে, যেগুলি সহজেই উপশম দিতে পারে। লবঙ্গ তেমনই এক শক্তিশালী উপাদান, যা বহু রোগ থেকে রক্ষা করে।

গ্রীষ্মকালে পেটের সমস্যা যেমন বমি বা ডায়রিয়া খুবই সাধারণ। সামান্য খাদ্য পরিবর্তনের ফলেও বমি বা বমি বমি ভাব হতে পারে। বিশেষজ্ঞদের মতে, লবঙ্গের অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য পেটের ইনফেকশন দূর করতে সাহায্য করে।

ডায়রিয়া হলে ২-৩টি লবঙ্গ গুঁড়ো করে এক চামচ মধুর সঙ্গে মিশিয়ে দিনে দু’বার সেবন করলে ক্ষতিকর ব্যাকটেরিয়া নষ্ট হয়। এতে পেটের সংক্রমণ কমে এবং দ্রুত আরাম পাওয়া যায়। লবঙ্গ শরীরে পানির অভাব পূরণ করতেও সাহায্য করে, যা ডায়রিয়ার কারণে হওয়া দুর্বলতা কমাতে সহায়ক।

বমি বা বমি বমি ভাবের ক্ষেত্রে এক গ্লাস উষ্ণ পানিতে ২টি লবঙ্গ ফোটাতে হবে। পানীয়টি ঠান্ডা হলে ধীরে ধীরে পান করতে হবে। এতে পেটের অস্বস্তি কমবে এবং বমির ভাব দূর হবে। এছাড়া এক চিমটি লবঙ্গ গুঁড়ো মধুর সঙ্গে মিশিয়ে খেলে দ্রুত আরাম পাওয়া যায়।

গ্যাস বা পেট ফাঁপার সমস্যা থেকে মুক্তি পেতে খাওয়ার পরে একটি লবঙ্গ চিবিয়ে খাওয়া যেতে পারে। এছাড়া গরম পানিতে ২-৩টি লবঙ্গ সেদ্ধ করে পান করলে হজম ক্ষমতা বৃদ্ধি পায় এবং গ্যাসের সমস্যা দূর হয়।

আয়ুর্বেদে লবঙ্গকে একটি শক্তিশালী ওষুধ হিসেবে বিবেচনা করা হয়। এটি কেবল পেটের সমস্যাই নয়, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে। প্রতিদিন এক বা দুটি লবঙ্গ খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..