1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
রমজানে পুষ্টিকর হালিম: সহজ রেসিপিতে ঘরেই তৈরি করুন - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

রমজানে পুষ্টিকর হালিম: সহজ রেসিপিতে ঘরেই তৈরি করুন

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৩৭ বার পঠিত
পুষ্টিকর হালিম

সাদিকা জাহান

রমজানের পবিত্র মাসে ইফতারে হালিম একটি অতি জনপ্রিয় ও পুষ্টিকর খাবার। সারাদিন রোজা রাখার পর শরীরে পুষ্টির ঘাটতি পূরণে হালিম অত্যন্ত কার্যকর। উচ্চ প্রোটিনসমৃদ্ধ এই খাবারটি মুখরোচক হওয়ার পাশাপাশি স্বাস্থ্যকরও বটে। অনেকেই মনে করেন যে হালিম তৈরি করা জটিল, তবে কয়েকটি সহজ ধাপ অনুসরণ করে বাড়িতেই তৈরি করা যায় মজাদার হালিম।

উপকরণ হালিম তৈরি করতে প্রয়োজন হবে—

  • খাসির মাংস: ৫০০ গ্রাম
  • ছোলার ডাল: ১৫০ গ্রাম
  • মুগ ডাল: ১৫০ গ্রাম
  • মসুর ডাল: ১৫০ গ্রাম
  • পোলাও চাল: ১০০ গ্রাম
  • জিরা গুঁড়া: ১ টেবিল চামচ
  • ধনে গুঁড়া: ১ টেবিল চামচ
  • হলুদ গুঁড়া: ২ টেবিল চামচ
  • মরিচ গুঁড়া: ১ টেবিল চামচ
  • সাদা গোলমরিচ গুঁড়া: ১ চা-চামচ
  • গরম মসলা গুঁড়া: ১ টেবিল চামচ
  • তেল: ২ কাপ
  • ঘি: ১ চা-চামচ
  • পেঁয়াজ কুচি: ৩ কাপ
  • কাঁচা মরিচ: ৪টি
  • পুদিনা পাতা: ২ টেবিল চামচ
  • আদা বাটা: ২ চা-চামচ
  • রসুন বাটা: ২ চা-চামচ
  • টক দই: ১/২ কাপ
  • লবণ: স্বাদমতো

প্রস্তুত প্রণালী প্রথমে একটি পাত্রে সব ডাল ও চাল নিয়ে পরিমাণমতো পানি, লবণ, হলুদ ও একটি কাঁচা মরিচ দিয়ে সেদ্ধ করুন। অন্যদিকে আরেকটি পাত্রে তেল ও ঘি গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি করে ভেজে নিন। এবার খাসির মাংস যোগ করে ৫ মিনিটের মতো ভাজুন।

এরপর একে একে আদা বাটা, রসুন বাটা, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, গরম মসলা ও লবণ দিয়ে মাংস ভালোভাবে কষান। মাংস সেদ্ধ হয়ে তেল উপরে উঠে আসলে সিদ্ধ ডাল ও চালের মিশ্রণে ঢেলে দিন। মাঝারি আঁচে ১০ মিনিট ধরে নাড়তে থাকুন, যাতে সব উপকরণ ভালোভাবে মিশে যায়।

পরিবেশন পদ্ধতি হালিম তৈরি হয়ে গেলে ওপরে বেরেস্তা, লেবু কুচি, ধনেপাতা ও পুদিনা পাতা ছিটিয়ে গরম গরম পরিবেশন করুন। স্বাদে সেরা এবং পুষ্টিগুণে ভরপুর এই হালিম ইফতারে এক অনন্য স্বাদ যোগ করবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..