1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
লালশাকের রঙের রহস্য! জানুন এর পুষ্টিগুণ ও উপকারিতা - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

লালশাকের রঙের রহস্য! জানুন এর পুষ্টিগুণ ও উপকারিতা

  • সর্বশেষ আপডেট: রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১৮০ বার পঠিত
পুষ্টিগুণ ও উপকারিতা

সাদিকা জাহান

লালশাক অনেকেরই প্রিয় একটি শাক, যা পুষ্টিগুণে ভরপুর। তবে কখনো কি ভেবেছেন, অন্যসব শাক সবুজ হলেও লালশাক কেন লাল? এর পেছনে বৈজ্ঞানিক কারণ রয়েছে।

লালশাকে প্রচুর আয়রন ও ভিটামিন সি থাকে, যা রক্তে হিমোগ্লোবিন বাড়িয়ে রক্তস্বল্পতা প্রতিরোধে সহায়তা করে। এতে থাকা অ্যান্থোকাইনিন, ম্যাগনেসিয়াম ও পটাসিয়াম হৃদযন্ত্র সুস্থ রাখতে সাহায্য করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে।

শাকটির গ্লাইসেমিক ইনডেক্স কম থাকায় এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে। এতে থাকা উচ্চমাত্রার ফাইবার হজমশক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য কমায়। পাশাপাশি এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ ও ক্যারোটিনয়েড রয়েছে, যা চোখের দৃষ্টিশক্তি উন্নত করতে কার্যকর।

লালশাকে অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন সি ও বিভিন্ন মিনারেল থাকায় এটি ত্বকের যত্নেও দারুণ কার্যকর। এটি বার্ধক্যের প্রক্রিয়া ধীর করে এবং চেহারায় বয়সের ছাপ পড়তে বাধা দেয়।

কিন্তু এই শাকের পাতা লাল হয় কেন? মূলত এর মধ্যে থাকা অ্যান্থোকাইনিন নামক প্রাকৃতিক পিগমেন্ট এই লাল রং তৈরি করে। এছাড়া শাকের বৃদ্ধি, মাটির ধরন ও পরিবেশের ওপরেও রঙের তারতম্য নির্ভর করে। বিশেষ করে বেশি সূর্যালোক পেলে অ্যান্থোকাইনিনের পরিমাণ বৃদ্ধি পায়, ফলে শাক আরও গাঢ় লাল হয়ে ওঠে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..