1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
প্রতিদিনের খাবারে নতুনত্ব আনুন মাংসের কিমা পিঠা দিয়ে - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

প্রতিদিনের খাবারে নতুনত্ব আনুন মাংসের কিমা পিঠা দিয়ে

  • সর্বশেষ আপডেট: রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১৩৫ বার পঠিত
খাবারে নতুনত্ব

সাদিকা জাহান

শীতের শেষবেলায় মাংসের কিমা পিঠার স্বাদ নিন

পিঠা-পুলি বাঙালির ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। শীত এলে প্রতিটি ঘরেই পিঠার সুগন্ধ ছড়িয়ে পড়ে। তবে পিঠার স্বাদ উপভোগ করতে কোনো নির্দিষ্ট ঋতুর অপেক্ষা করতে হয় না। শীত বিদায়ের পথে থাকলেও চাইলে এখনো ঘরেই তৈরি করতে পারেন নানা স্বাদের পিঠা।

এবার মিষ্টি পিঠার বদলে একটু ভিন্ন স্বাদের কিছু ট্রাই করুন—নোনতা ও ঝাল মাংসের কিমা পিঠা। দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন উপায়ে তৈরি হলেও এই পিঠার স্বাদ সবসময়ই অনন্য। আধুনিকতার ছোঁয়ায় বদলেছে পিঠার ধরনও। তেমনই এক জনপ্রিয় পিঠা হলো মাংসের কিমা পিঠা। চলুন জেনে নেওয়া যাক এর সহজ রেসিপি।

প্রয়োজনীয় উপকরণ

পিঠার জন্য:

  • চালের গুঁড়া – ২ কাপ
  • হলুদ গুঁড়া – ১/২ চা চামচ
  • ধনেপাতা কুচি – ২ চা চামচ
  • তেল – পরিমাণমতো
  • পানি – আড়াই কাপ
  • আদা-রসুনবাটা – ১/২ চা চামচ
  • লবণ – ১ চা চামচ

পুরের জন্য:

  • আলু কুচি – ১ কাপ
  • বাঁধাকপি কুচি – ১ কাপ
  • আদা-রসুনবাটা – ১/২ চা চামচ
  • পেঁয়াজ কুচি – ২টি
  • চিনি – ১/২ চা চামচ
  • তেল – ১ টেবিল চামচ
  • গাজর কুচি – ১/২ কাপ
  • সেদ্ধ কিমা – ১/২ কাপ
  • দারুচিনি-এলাচ গুঁড়া – ১/৪ চা চামচ
  • লবণ – ১ চা চামচ
  • কাঁচা মরিচ কুচি – ১ চা চামচ

প্রস্তুত প্রণালি

একটি পাত্রে পানি গরম করে তাতে হলুদ, লবণ, আদাবাটা ও চালের গুঁড়া দিয়ে ভালোভাবে সেদ্ধ করুন। এরপর ধনেপাতা ও কাঁচা মরিচ কুচি দিয়ে মিশিয়ে নামিয়ে নিন। গরম অবস্থায় আটা ভালো করে মেখে ১২টি ভাগ করে রাখুন।

এরপর একটি ফ্রাইং প্যানে তেল গরম করে পেঁয়াজ ভেজে নিন। এরপর একে একে সবজি ও কিমা দিয়ে ভালোভাবে ভাজুন। পানি শুকিয়ে গেলে এতে দারুচিনি-এলাচ গুঁড়া, লবণ ও কাঁচা মরিচ কুচি মিশিয়ে নামিয়ে ফেলুন। এইভাবে পুর তৈরি হয়ে যাবে।

প্রস্তুত কাই থেকে ছোট ছোট ভাগ নিয়ে রুটির মতো বেলে নিন। একপাশে পুর দিয়ে অন্যপাশ মুড়ে পুলিপিঠার আকার দিন। এরপর ডুবো তেলে ভেজে গরম গরম পরিবেশন করুন।

শীতের শেষ মুহূর্তে এক প্লেট গরম গরম মাংসের কিমা পিঠা হলে আর কিছু লাগবে না |

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..