রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
সাদিকা জাহান
ফ্রিজে খাবার সংরক্ষণের ক্ষেত্রে অনেকেই সচেতন থাকেন, বিশেষ করে মাসের শুরুতে প্রয়োজনীয় শাক-সবজি, মাছ-মাংস ও রান্না করা খাবার দীর্ঘদিন ভালো রাখার জন্য ফ্রিজে রেখে দেন। তবে সঠিকভাবে গুছিয়ে না রাখলে, ফ্রিজেও খাবার নষ্ট হয়ে যেতে পারে।
বাজার থেকে কিনে আনার পর ফ্রিজে খাবার সাজিয়ে রাখলেই নিশ্চিন্ত হওয়া যায় না। কিছু সাধারণ ভুলের কারণে ফ্রিজে রাখা খাবার দ্রুত পচে যেতে পারে। তাই এসব ভুল এড়ানো জরুরি।
অনেকেই সময় ও ঝামেলা কমানোর জন্য একই জায়গায় ধুয়ে কাঁচা মাছ-মাংস রেখে দেন। এতে ব্যাকটেরিয়া সংক্রমণের ঝুঁকি থাকে, ফলে খাবার দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। তাই আলাদা ব্যাগ বা বক্সে সংরক্ষণ করাই ভালো।
ফ্রিজ থেকে মাছ-মাংস বের করে দীর্ঘক্ষণ বাইরে রাখার অভ্যাস অনেকেরই আছে। বরফ জমে থাকায় আলাদা করতে সমস্যা হয় বলে প্রয়োজন মতো কিছু রেখে বাকিটা আবার ফ্রিজে ফেরত রাখেন অনেকে। এতে তাপমাত্রার পরিবর্তন হয় এবং ব্যাকটেরিয়ার আক্রমণের ঝুঁকি বাড়ে।
শুধু কাঁচা মাছ-মাংস নয়, রান্না করা খাবারও বারবার ফ্রিজ থেকে বের করলে দ্রুত নষ্ট হতে পারে। তাই যতটা সম্ভব সতর্ক থেকে খাবার সংরক্ষণ করা উচিত, যাতে খাবার দীর্ঘদিন ভালো থাকে ও স্বাস্থ্যঝুঁকি এড়ানো যায়।