1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
টক-ঝাল-মিষ্টির স্বাদে ভরপুর আমলকির মোরব্বা, সহজেই তৈরি করুন - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

টক-ঝাল-মিষ্টির স্বাদে ভরপুর আমলকির মোরব্বা, সহজেই তৈরি করুন

  • সর্বশেষ আপডেট: রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১৫৪ বার পঠিত
আমলকির মোরব্বা

সাদিকা জাহান

মৌসুমি ফল সংরক্ষণের ঐতিহ্যবাহী রূপ হলো আচার, যা প্রাচীনকাল থেকেই আমাদের দেশে জনপ্রিয়। আচারের পাশাপাশি আরেকটি সুস্বাদু সংরক্ষিত খাবার হলো মোরব্বা। মোরব্বা শব্দটি এসেছে আরবি ‘মুরব্বা’ থেকে, যার শিকড় জর্জিয়ায়।

জর্জিয়ায় স্ট্রবেরি ও চেরি দিয়ে মোরব্বা তৈরির প্রচলন ছিল। সপ্তম শতকে গুর্জররা ভারতে আসার পর এ খাবার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে এবং বাংলাদেশেও জনপ্রিয় হয়। সময়ের সঙ্গে আম, আনারস, আমলকী ও চালকুমড়ার মোরব্বা তৈরি শুরু হয়। এই সংরক্ষিত মিষ্টি খাবার সারা বছর উপভোগ করা যায়। তাই আজকের আয়োজন—টক-ঝাল-মিষ্টি আমলকির মোরব্বা।

উপকরণ:

  • আমলকী: ৫০০ গ্রাম
  • চিনি: ২ কাপ
  • পানি: ১/২ কাপ
  • এলাচ গুঁড়া: ১ চিমটি
  • বিট লবণ: ১ চা চামচ
  • গোল মরিচ গুঁড়া: ১ চা চামচ

প্রস্তুত প্রণালি:
প্রথমে আমলকী ধুয়ে সারা রাত পানিতে ভিজিয়ে রাখুন, এতে ফল নরম হবে। পরদিন পানি ঝরিয়ে টুথপিক বা কাঁটা চামচ দিয়ে গায়ে ছোট ছোট ফুটো করুন।

একটি পাত্রে পানি গরম করে তাতে আমলকী দিয়ে এক মিনিট সিদ্ধ করুন। বেশি সিদ্ধ হলে ফল গলে যেতে পারে, তাই সতর্ক থাকুন। পানি ঝরিয়ে আলাদা রাখুন।

এবার কড়াইয়ে চিনি, সিদ্ধ আমলকী ও আধ কাপ পানি দিয়ে কম আঁচে নাড়তে থাকুন। ধীরে ধীরে চিনি গলে মিশ্রণটি সোনালি রং ধারণ করবে, যা হতে প্রায় ২০ মিনিট লাগবে।

চুলা বন্ধ করে মিশ্রণটি ঠান্ডা করুন। এরপর এতে এলাচ গুঁড়া, বিট লবণ ও গোল মরিচ গুঁড়া ভালোভাবে মিশিয়ে দিন। এবার এই মিশ্রণটি ঢেকে রেখে দিন দুই দিন। তারপর কাঁচের বয়ামে সংরক্ষণ করুন।

এই সুস্বাদু আমলকির মোরব্বা ছয় মাস পর্যন্ত ভালো থাকবে। মুখশুদ্ধি হিসেবেও এটি অনন্য স্বাদের

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..