সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
চিরচেনা আইসক্রিম নয়, এবার ঘরে বানান লিচুর রাজকীয় স্বাদ
অনলাইন ডেস্ক
লিচু আর দুধে তৈরি এক স্বপ্নের ডেজার্ট—লিচু আইসক্রিম!
চলছে গরমের দিন, আর লিচুর সিজনে ঠান্ডা কিছু না হলে চলে? বাজারে আইসক্রিমের দৌরাত্ম্য থাকলেও ঘরের তৈরি আইসক্রিমের স্বাদ আর স্বাস্থ্যগত নিরাপত্তা—দুটোই কিন্তু অন্যরকম। তাই এবার ঘরেই বানিয়ে ফেলুন রাজকীয় স্বাদের লিচু আইসক্রিম, যা একবার খেলেই মন চাইবে আবার!
উপকরণে থাকছে:
তৈরির প্রণালি:
প্রথমেই একটি গভীর পাত্রে তরল দুধ ও গুঁড়া দুধ ভালোভাবে মিশিয়ে নিন। এরপর চুলায় মাঝারি আঁচে বসিয়ে দিন। দুধ কিছুটা কমে আসা পর্যন্ত নেড়েচেড়ে জ্বাল দিন। এবার তাতে যোগ করুন লিচুর রস ও কনডেন্সড মিল্ক। এবার আসল কাজ—অনবরত নাড়তে থাকুন যেন নিচে না ধরে যায়।
যখন দেখবেন মিশ্রণটি ঘন ও মসৃণ হয়ে আসছে, তখন চুলা থেকে নামিয়ে নিন। এই মিশ্রণটিকে ভালোভাবে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করুন যাতে একটি ক্রিমি বেইজ তৈরি হয়। এবার বাকি কনডেন্সড মিল্ক ও লিচু কুচিগুলো মিশিয়ে নিন। মিশ্রণটি একটি এয়ারটাইট আইসক্রিম বাক্সে ঢেলে ফেলুন।
এবার বাক্সটি রেখে দিন ডিপ ফ্রিজে অন্তত ৭ থেকে ৮ ঘণ্টার জন্য। এরপর যখন বরফ জমে আইসক্রিমের আকার পাবে, তখন ফ্রিজ থেকে বের করে খানিকটা সময় রেখে দিন যেন একটু নরম হয়। এবার উপরে লিচু কুচি ছড়িয়ে পরিবেশন করুন।
কেন এই আইসক্রিম আলাদা?
এই ঘরোয়া রেসিপিতে কোনো প্রিজারভেটিভ নেই। সম্পূর্ণ দুধ আর লিচুর স্বাদে ভরপুর এই আইসক্রিম শুধু স্বাদেই নয়, পুষ্টিতেও সমৃদ্ধ। কনডেন্সড মিল্কের মিষ্টি স্বাদ আর লিচুর সতেজতা একসঙ্গে তৈরি করে এক অপূর্ব ফিউশন।
চাইলেই এই আইসক্রিমে সাজিয়ে দিতে পারেন পুদিনা পাতা বা সামান্য চেরি। উৎসব, অতিথি আপ্যায়ন বা নিছক গরমের দুপুর—সব কিছুর সেরা সমাধান এখন এক স্কুপ লিচু আইসক্রিমে