1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
রঙিন কাজলে চোখে জাদু ছড়ানোর কৌশল - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

রঙিন কাজলে চোখে জাদু ছড়ানোর কৌশল

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ২৬০ বার পঠিত
কাজলে চোখে জাদু

চোখের ভাষায় গল্প বলুন, কাজলের ছোঁয়ায় ফুটে উঠুক আপনার স্টাইলের জাদু!
অনলাইন ডেস্ক

অফিসের দাওয়াত থেকে শুরু করে বন্ধুর বিয়ের অনুষ্ঠান—চোখের সাজে কাজল এমন এক জাদুকরি উপাদান, যেটা যেকোনো লুককেই করে তোলে দৃষ্টিনন্দন। যেকোনো পোশাকের সঙ্গে মানিয়ে নেওয়া যায় এই ক্ল্যাসিক মেকআপ আইটেমটি। তবে চোখের গড়ন, পোশাকের ধরন আর অনুষ্ঠানের ধরন বুঝে বদলে ফেলতে হবে কাজল ব্যবহারের কৌশল।

যে চোখে যেমন কাজল লাগবে সবচেয়ে সুন্দর

প্রাচীন ধারা অনুসারে ওয়াটার লাইনে কাজল লাগানোই ছিল রীতি। কিন্তু এখন চোখকে বড় বা স্মার্ট দেখাতে অনেকেই ট্রাই করছেন নতুন নতুন স্টাইল। বড় চোখে যেকোনো স্টাইলই দারুণ লাগে। তবে ছোট চোখে মোটা কাজল নয়, বরং বাইরের দিকে টেনে দিন চিকন করে—চোখ দেখাবে বড় আর আকর্ষণীয়। চাইলে সাদা বা ন্যুড শেডের কাজল ওয়াটার লাইনে লাগাতে পারেন, চোখ দেখাবে আরও উজ্জ্বল। চোখের পাতা পাতলা হলে মাসকারা অবশ্যই ব্যবহার করুন। আর যদি পাতা বড় ও ঘন হয়, মাসকারা না দিলেও চলবে। সাজে ভারসাম্য আনতে অবশ্যই নজর দিন পোশাক ও কাজলের রঙের মিলের দিকে।

রঙিন কাজল এখন ট্রেন্ড, সাহসী চোখের স্টেটমেন্ট

রঙিন কাজল দিয়ে চোখ সাজানো এখন তরুণীদের ফ্যাশন স্টেটমেন্ট হয়ে উঠেছে। কালো কাজলের পাশাপাশি হলুদ, নীল, সবুজ, কমলা কিংবা ম্যাজেন্টা—সব রঙই এখন চোখের ক্যানভাসে খেলা করছে। একই রঙের পোশাকের সঙ্গে মিলিয়ে বা সম্পূর্ণ বিপরীত রঙের কাজল দিয়ে নিজের মতো করে সাজাতে পারেন চোখ। চাইলে একসঙ্গে দুই-তিন রঙের কাজল মিলিয়েও দিতে পারেন ইউনিক লুক। যারা কড়া রঙে স্বচ্ছন্দ না, তারা ট্রাই করুন বাদামি বা সাদা কাজল।

পোশাক আর মেকআপের সঙ্গে মানানসই কাজলের কৌশল

দেশীয় পোশাকে মানানসই স্মোকি সাজ হোক বা গ্রাফিক্যাল লাইনার, কাজল দিয়েই ফুটিয়ে তুলুন নিজের স্টাইল। ওয়েস্টার্ন পোশাকে কাজল খুব বেশি ভারী না করাই ভালো। হালকা কালো কাজলের সঙ্গে সাদা বা বাদামি ওয়াটার লাইন একেবারে পারফেক্ট। দিন আর রাতের সাজেও থাকুক তারতম্য—দিনে হালকা, আর রাতে ঘন কাজল দিয়ে স্মোকি লুকেই জমে উঠুক চোখের ভাষা।

স্মার্টলি কাজল পরার টিপস

চোখের বেজ মেকআপ সেরে, পরিষ্কার করে নিয়ে কাজল লাগান। চাইলে ব্লেন্ড করে কাজল আরও গাঢ় আর গভীর করতে পারেন। আইলাইনারের বদলে কাজল দিয়ে, আইশ্যাডো ব্রাশে ব্লেন্ড করলে সহজেই পাবেন স্মোকি ইফেক্ট। মনে রাখবেন, চোখা মাথার কাজল না হলে কাজেও আসবে না, বরং সাজটাই মাটি হতে পারে।

চোখে কাজলের যত্নশীল ছোঁয়াতেই ফুটে উঠুক আপনার আত্মবিশ্বাস, আপনার সৌন্দর্য।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..