1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
রোজ অফিসে পরার উপযোগী আরামদায়ক স্টাইল - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

রোজ অফিসে পরার উপযোগী আরামদায়ক স্টাইল

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১৭৬ বার পঠিত
রোজ অফিসে

প্রতিদিন অফিসে একই ধরনের পোশাকে বিরক্ত? ফ্যাশন আর আরামের মিশেলে বদলে ফেলুন লুক!
অনলাইন ডেস্ক

দীর্ঘ সময় অফিসে কাটে বলে কর্মক্ষেত্রের পোশাক হওয়া চাই আরামদায়ক, স্মার্ট এবং অবশ্যই নিজের স্টাইলের ছোঁয়া থাকা জরুরি। রোজকার এই ব্যস্ত রুটিনে বারবার ধোয়া, ইস্ত্রি করা, আবার পরা—সব মিলিয়ে অনেকেই ফ্যাশনবোধ বিসর্জন দেন। তবে জানলে অবাক হবেন, কিছু বুদ্ধি খাটিয়ে ফ্যাশনেবল থাকা যেমন সম্ভব, তেমনই তা হতে পারে দারুণ আরামদায়কও!

স্মার্ট কাপড় বেছে নেওয়ার কৌশল:
ফ্যাশন ডিজাইনার আফসানা ফেরদৌসীর মতে, অফিসে নিয়মিত পরার জন্য সবচেয়ে উপযোগী সুতি, লিনেন কিংবা ভিসকস কাপড়। এগুলো শুধু আরামই দেয় না, পরিবেশবান্ধবও। ধোয়ার ঝামেলা এড়াতে জর্জেট বা সিল্ক পুরোপুরি না পরে বরং স্কার্ফ বা ওড়নায় রাখতে পারেন। মনে রাখবেন, কাপড় হতে হবে টেকসই, যাতে বারবার ধোয়ার পরও টিকে থাকে।

ট্রেন্ডি কিন্তু প্র্যাকটিকাল ডিজাইন:
এখন কর্মক্ষেত্রে কো-অর্ড সেট বেশ জনপ্রিয়। হালকা রঙের ঢিলেঢালা প্যান্টের সঙ্গে মানানসই টপ বা শার্ট বেছে নিন। ফ্লেয়ার, সিগারেট প্যান্ট কিংবা বুট কাট—সবই চলতি ট্রেন্ডে জায়গা করে নিয়েছে। যারা একটু বেশি ফ্যাশন কনসাস, তারা ব্লেজার, শ্রাগ, কিংবা লং এ-লাইন ড্রেস ট্রাই করে দেখতে পারেন। সব সময় মনে রাখবেন, আরাম আগে, স্টাইল পরে।

রঙের ক্ষেত্রে ‘কম ইজ মোর’:
অফিস লুকের জন্য টকটকে লাল বা নিয়ন রঙ নয়, বরং হালকা সাদা, নীল, ধূসর কিংবা বাদামি রঙ বেশি প্রফেশনাল মনে হয়। প্যাটার্নও যেন খুব বেশি চোখে না লাগে—এইটাই মূল কথা।

তৈরি পোশাক কিনবেন কীভাবে?
স্মার্টনেস আসে ফিটিং থেকে। তাই জামা কেনার আগে একবার পরেই দেখুন। নকশায় যতই চমক থাকুক না কেন, কাপড়ের গুণমান যাচাই না করলে পরে পড়তে পারেন বিপাকে। কম কাজের, একরঙা জামা দীর্ঘদিনের সঙ্গী হতে পারে।

শাড়ি প্রেমীদের জন্য টিপস:
রোজকার শাড়ি পরাকে একঘেয়ে না করে ক্রপ টপ, শার্ট বা ভিন্ন কাটের ব্লাউজ ট্রাই করুন। আঁচলে আনুন ভিন্নতা—বেল্ট দিয়ে, সামনে টেনে, নিজের মতো করে। অফিসের জন্য সুতি, তাঁত, টাই-ডাই বা হালকা সিল্কই হোক আপনার বেস্ট চয়েস!

শুধু পোশাক নয়, নিজস্বতায় ফুটে উঠুক আপনার প্রফেশনাল লুক!

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..