1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
স্টারলিংকের প্রতিটি ডিভাইসে সরকারের নির্ধারিত ট্যাক্স - Janatar Jagoron
শিরোনাম

স্টারলিংকের প্রতিটি ডিভাইসে সরকারের নির্ধারিত ট্যাক্স

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ২২৪ বার পঠিত
স্টারলিংক

স্যাটেলাইট ইন্টারনেট যুগে বাংলাদেশ, এবার ঘরে ঘরে স্টারলিংক!
অনলাইন ডেস্ক

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, স্টারলিংকের প্রতিটি ডিভাইসের ওপর নির্দিষ্ট ট্যাক্স আরোপ করা হবে।

মঙ্গলবার (২০ মে) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই ঘোষণা দেন।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, “আজকের দিনটি আমাদের জন্য একটি মাইলফলক। দেশে প্রথমবারের মতো টেলিগ্রাম সেবার পাশাপাশি স্যাটেলাইট ইন্টারনেট সংযুক্ত হলো। স্টারলিংকের মাধ্যমে এবার আমরা সীমাহীন ডেটার জগতে প্রবেশ করলাম।”

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

স্টারলিংক সংযোগ নিতে যা করতে হবে

বাংলাদেশি গ্রাহকরা সরাসরি স্টারলিংকের অফিসিয়াল ওয়েবসাইট (starlink.com)-এ গিয়ে সেবা গ্রহণের প্রক্রিয়া শুরু করতে পারবেন। প্রথম ধাপে নিজের ঠিকানা দিয়ে নিশ্চিত হতে হবে, সংশ্লিষ্ট এলাকায় সেবা উপলব্ধ কি না। এরপর একটি পছন্দসই সার্ভিস প্ল্যান বেছে নিয়ে হার্ডওয়্যার কিটের অর্ডার সম্পন্ন করতে হবে।

স্ট্যান্ডার্ড স্টারলিংক কিটে থাকছে একটি স্যাটেলাইট ডিশ, ওয়াইফাই রাউটার, মাউন্টিং ট্রাইপড এবং প্রয়োজনীয় ক্যাবল।

সেটআপ প্রক্রিয়াটি সহজ: শুধু বিদ্যুৎ সংযোগ দিয়ে স্যাটেলাইট ডিশটিকে এমন খোলা জায়গায় বসাতে হবে, যেখান থেকে এটি সরাসরি স্যাটেলাইট সিগন্যাল গ্রহণ করতে পারে।

স্টারলিংকের প্যাকেজ পরিকল্পনা

বাংলাদেশে স্টারলিংক দুটি রেসিডেনশিয়াল প্যাকেজ অফার করছে। রেসিডেনশিয়াল মূল প্যাকেজটির মাসিক মূল্য ৬,০০০ টাকা, আর রেসিডেনশিয়াল লাইট প্যাকেজটির মূল্য ৪,২০০ টাকা।

উভয় প্যাকেজেই উচ্চগতির স্যাটেলাইট ইন্টারনেট পাওয়া যাবে, যা দেশের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের জন্য বিশেষভাবে কার্যকর।

ভ্রমণপ্রিয় বা চলন্ত অবস্থায় ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য রয়েছে ‘রোম’ প্যাকেজ, যার ন্যূনতম মাসিক খরচ ৬,০০০ টাকা এবং এতে ৫০ জিবি ডেটা প্রদান করা হবে। আনলিমিটেড ব্যবহারের জন্য রয়েছে ১২,০০০ টাকার ‘রোম আনলিমিটেড’ প্যাকেজ। এছাড়া ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্যও রয়েছে আলাদা প্যাকেজ, যার হার্ডওয়্যার কিটের মূল্য এককালীন ৪৭,০০০ টাকা।

স্টারলিংকের ওয়েবসাইট অনুযায়ী, সংযোগ নেওয়ার ৩০ দিনের মধ্যে যদি গ্রাহক সন্তুষ্ট না হন, তাহলে সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে।

ইনস্টলেশন ও ব্যবহারবিধি

স্টারলিংক কিট ব্যবহারকারী-বান্ধবভাবে ডিজাইন করা হয়েছে, যাতে গ্রাহকেরা নিজেরাই সহজে এটি ইনস্টল করতে পারেন। শুধুমাত্র নিশ্চিত করতে হবে যে, স্যাটেলাইট ডিশটি খোলা আকাশের নিচে স্থাপন করা হয়েছে কি না, যাতে সিগন্যাল গ্রহণে কোনো বাধা না থাকে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..