1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: উপদেষ্টা সাখাওয়াত হোসেন - Janatar Jagoron
শিরোনাম

শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: উপদেষ্টা সাখাওয়াত হোসেন

  • সর্বশেষ আপডেট: সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১৮৯ বার পঠিত
উপদেষ্টা সাখাওয়াত হোসেন

চা শ্রমিক থেকে গার্মেন্টস—সব শ্রমিক পাচ্ছে নতুন আশার আলো
অনলাইন ডেস্ক

শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, শ্রমিকদের কল্যাণ এবং অর্থনীতির ভারসাম্য রক্ষায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন সহজীকরণ, শ্রমিকদের স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং শ্রম বাজারে স্থিতিশীলতা আনার লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করছে।

সোমবার (১৯ মে) রাজধানীতে তার দপ্তরে ইউরোপিয়ান ইউনিয়নের বাংলাদেশে নিযুক্ত অ্যাম্বাসেডর এইচ.ই ড. আবদেলওয়াহাব সাইদানির সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা জানান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ইতোমধ্যে আইএলও ও ইউরোপীয় ইউনিয়নের একাধিক সদস্য দেশের সঙ্গে গঠনমূলক আলোচনায় অংশ নিয়েছে। ত্রিপক্ষীয় পরামর্শমূলক কাউন্সিল (টিসিসি) এবং গার্মেন্টস খাতে জাতীয় ও খাতভিত্তিক ত্রিপক্ষীয় সংলাপ প্ল্যাটফর্মগুলোর কার্যকারিতা পুনরুজ্জীবনের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি বলেন, চা বাগান শ্রমিকদের দীর্ঘদিনের সংকট—ন্যায্য মজুরি, উন্নত আবাসন, স্বাস্থ্য ও শিক্ষা—সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ চলছে।

সাখাওয়াত হোসেন আরও বলেন, শ্রম সংস্কার কমিশন তাদের প্রতিবেদন ইতোমধ্যেই জমা দিয়েছে। এ কমিশনের সুপারিশ বাস্তবায়নের অংশ হিসেবে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, যা শ্রম অধিকার বিষয়ে গবেষণা, নীতিনির্ধারণ এবং প্রশিক্ষণে সহায়তা করবে।

এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান জানান, শ্রমিকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে একটি হটলাইন চালু করা হয়েছে। একই সঙ্গে শ্রম অধিদপ্তর ও কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের সব সেবা ধাপে ধাপে অনলাইনে নিয়ে আসা হচ্ছে।

সাক্ষাৎকালে ইউরোপিয়ান ইউনিয়নের অ্যাম্বাসেডর শ্রম আইন ২০০৬ সংশোধন, আইএলও রোডম্যাপ বাস্তবায়ন, নারী শ্রমিকদের নিরাপত্তা, চা শিল্পের বর্তমান প্রেক্ষাপট ও জাতীয় অ্যাকশন প্ল্যান নিয়ে বিশদ আলোচনা করেন। এ সময় ইউরোপিয়ান ইউনিয়ন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..