1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
মাইক্রো ক্রেডিটের জন্য আলাদা ব্যাংক চাইলেন ড. ইউনূস - Janatar Jagoron
শিরোনাম

মাইক্রো ক্রেডিটের জন্য আলাদা ব্যাংক চাইলেন ড. ইউনূস

  • সর্বশেষ আপডেট: শনিবার, ১৭ মে, ২০২৫
  • ২০৫ বার পঠিত
মাইক্রো ক্রেডিট

মুনাফাহীন ব্যাংকই হবে আগামী অর্থনীতির নতুন বিপ্লব!
অনলাইন ডেস্ক

মাইক্রো ক্রেডিট ব্যবস্থাকে আরও কার্যকর ও টেকসই করতে আলাদা একটি ব্যাংক গঠনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (১৭ মে) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ)-এর নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

ড. ইউনূস বলেন, মাইক্রো ক্রেডিট ব্যবস্থার উন্নয়নে আলাদা একটি আইন প্রণয়ন করে বিশেষায়িত ব্যাংক প্রতিষ্ঠা জরুরি। এটি বাস্তবায়নে এমআরএ এগিয়ে আসতে পারে।

তিনি বলেন, এই নতুন ব্যাংক হবে সামাজিক ব্যবসার কাঠামোতে পরিচালিত, যেখানে মালিকরা মুনাফা তুলে নিতে পারবেন না।

ড. ইউনূস আরও বলেন, মাইক্রো ক্রেডিট এখন এমন এক স্তরে পৌঁছেছে, যেখানে আমাদের নতুনভাবে চিন্তা করতে হবে।

তিনি জানান, পরিসংখ্যানে দেখা যাচ্ছে, বর্তমানে মাইক্রো ক্রেডিট ব্যাংকগুলো কেবল সদস্যদের সঞ্চয় গ্রহণ করতে পারে, বাইরের ডিপোজিট নিতে পারে না—যা একটি বড় বাধা। এর সমাধানে উপযুক্ত আইন দরকার। তবে লাইসেন্স প্রদানের সময় অবশ্যই ব্যাংকের কার্যপরিধি পরিষ্কারভাবে উল্লেখ করতে হবে। এটি হবে একটি সামাজিক প্রতিষ্ঠান, যার মাধ্যমে মুনাফা তোলা যাবে না। গ্রামীণ ব্যাংক এই উদ্যোগের জন্য প্রয়োজনীয় সহায়তা দেবে। এতে তরুণ প্রজন্ম চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হয়ে উঠবে।

অনুষ্ঠানে এমআরএর নতুন ভবনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. এম আনিসুজ্জামান চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক।

গণমাধ্যম প্রতিনিধি

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..