1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ঢাকায় কোরবানির ১৯টি হাট, বাদ পড়ল আফতাবনগর - Janatar Jagoron
শিরোনাম

ঢাকায় কোরবানির ১৯টি হাট, বাদ পড়ল আফতাবনগর

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ২১৩ বার পঠিত
কোরবানির ১৯টি হাট

ঢাকায় ১৯ পশুর হাট, এবারের ঈদে জমবে বাজার!
অনলাইন ডেস্ক

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে রাজধানীজুড়ে কোরবানির প্রস্তুতি শুরু হয়ে গেছে। এবার ঢাকার দুই সিটি করপোরেশনে মোট ১৯টি অস্থায়ী পশুর হাট বসানোর সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে, যা পশু বেচাকেনাকে ঘিরে জমজমাট পরিবেশ সৃষ্টি করবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)-এ ৯টি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)-এ ১০টি অস্থায়ী হাট বসবে। ইতোমধ্যে দুই সিটির হাটগুলো ইজারার জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। পাশাপাশি গাবতলী (উত্তরে) ও সারুলিয়া (দক্ষিণে) স্থায়ী হাটেও কোরবানির পশুর লেনদেন চলবে।

ঈদের দিনসহ মোট পাঁচ দিন এসব হাটে জমে উঠবে কেনাবেচা।

ডিএনসিসি এলাকায় বসবে গাবতলীর স্থায়ী হাটসহ বসিলা, মিরপুর, খিলক্ষেত, বাড্ডা এবং খিলক্ষেত থানাধীন ৪৩ নং ওয়ার্ডের মস্কুল চেকপোস্ট সংলগ্ন পশ্চিম পাড়ার খালি জায়গায়। এ ছাড়া কালশী বালুর মাঠ এবং করপোরেশনের মালিকানাধীন বেশ কিছু খালি জায়গাও হাটের আওতায় আসছে।

ডিএসসিসি এলাকায় হাট বসবে উত্তর শাহজাহানপুর মৈত্রী সংঘ ক্লাব ও সাদেক হোসেন খোকা মাঠের ফাঁকা জায়গাসহ ৯টি নির্ধারিত স্থানে। তবে এবার আদালতের নিষেধাজ্ঞায় বাদ পড়েছে আলোচিত আফতাবনগর ও মেরাদিয়ার পশুর হাট।

এ প্রসঙ্গে দক্ষিণ সিটির প্রশাসক ড. মো. জিল্লুর রহমান গণমাধ্যমকে জানান, “৯টি হাটের ইজারা প্রক্রিয়া ইতোমধ্যেই প্রাথমিক পর্যায়ে সম্পন্ন হয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ীই সবকিছু করা হবে।”

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..