1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ভারত-পাকিস্তান উত্তেজনায় শান্তির বার্তা দিল বাংলাদেশ - Janatar Jagoron
শিরোনাম

ভারত-পাকিস্তান উত্তেজনায় শান্তির বার্তা দিল বাংলাদেশ

  • সর্বশেষ আপডেট: বুধবার, ১৪ মে, ২০২৫
  • ২২৭ বার পঠিত
ভারত-পাকিস্তান

যুদ্ধ নয়, শান্তির বার্তা দিল ঢাকা!
 অনলাইন ডেস্ক

ভারত ও পাকিস্তানের পাল্টাপাল্টি হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ। বুধবার (১৪ মে) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে উভয় দেশকে উত্তেজনা পরিহার করে শান্তিপূর্ণ সমাধানের পথে আসার আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ আশাবাদী যে, কূটনৈতিক সংলাপ ও সহযোগিতার মাধ্যমে এই উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে এবং শান্তির পথ প্রশস্ত হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ভারত-পাকিস্তান সীমান্তের সাম্প্রতিক ঘটনার দিকে গভীর নজর রাখছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে চলমান উত্তেজনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

দুই প্রতিবেশী দেশকে উত্তেজনা বৃদ্ধি না করে, সংযম প্রদর্শন করতে এবং এমন কোনো পদক্ষেপ না নিতে অনুরোধ করা হয়েছে যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ বিশ্বাস করে যে আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখতে সংলাপ ও কূটনৈতিক উদ্যোগই সবচেয়ে কার্যকর পথ এবং এর মাধ্যমেই এই অঞ্চলের মানুষের জন্য দীর্ঘস্থায়ী কল্যাণ নিশ্চিত হবে। গণমাধ্যমকে পাঠানো এই বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..