1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
যমুনা ও সচিবালয় এলাকায় সভা-সমাবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ: ডিএমপি - Janatar Jagoron
শিরোনাম

যমুনা ও সচিবালয় এলাকায় সভা-সমাবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ: ডিএমপি

  • সর্বশেষ আপডেট: শনিবার, ১০ মে, ২০২৫
  • ১৭১ বার পঠিত
ডিএমপি

সভা-মিছিল বন্ধ, সচিবালয় এলাকায় টানটান নিরাপত্তা!
অনলাইন ডেস্ক

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ, মিছিল ও গণজমায়েত নিয়ে নতুন কড়াকড়ি আরোপ করেছে।

শনিবার (১০ মে) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়—জনস্বার্থে ও নিরাপত্তা বিবেচনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৯ ধারা অনুসারে ডিএমপি শনিবার (১০ মে) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় ও প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা এবং এর আশপাশের এলাকায় (হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকরাইল মসজিদ মোড়, অফিসার্স ক্লাব মোড়, মিন্টু রোড) সব ধরনের সভা-সমাবেশ, বিক্ষোভ মিছিল, শোভাযাত্রা ও গণজমায়েত সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করছে।

ডিএমপি জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা ও প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানানো হয়।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..