1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
সচিবালয়ে প্লাস্টিক বন্ধে কঠোর অভিযান শুরু - Janatar Jagoron
শিরোনাম

সচিবালয়ে প্লাস্টিক বন্ধে কঠোর অভিযান শুরু

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১২৮ বার পঠিত
কবার ব্যবহার্য প্লাস্টিক নিষিদ্ধ শুরু

অনলাইন ডেস্ক,

সচিবালয়ে একবার ব্যবহার্য প্লাস্টিক (Single Use Plastic বা SUP) নিষিদ্ধকরণ কার্যক্রম শুরু হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের তিনটি মনিটরিং টিম ও আইনশৃঙ্খলা বাহিনী মঙ্গলবার সকাল ৯টার আগেই সচিবালয়ের ২ ও ৫ নং গেটে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে প্রবেশকারী কর্মকর্তা-কর্মচারী ও দর্শনার্থীদের কাছ থেকে নিষিদ্ধ পলিথিন বা SUP জব্দ করা হয় এবং তার পরিবর্তে পরিবেশবান্ধব কাপড়ের ব্যাগ সরবরাহ করা হয়। পরবর্তী সময়ে সচিবালয়ে একবার ব্যবহার্য প্লাস্টিক সঙ্গে নিয়ে প্রবেশ না করার কঠোর নির্দেশনা দেওয়া হয়।

মনিটরিং টিম ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সচিবালয়ের সব প্রবেশপথে তল্লাশি চালাচ্ছেন। এই উদ্যোগের মাধ্যমে প্লাস্টিক ব্যবহারের ক্ষতিকর প্রভাব সম্পর্কে আগতদের সচেতন করা হচ্ছে এবং পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারের আহ্বান জানানো হচ্ছে।

পরিবেশ মন্ত্রণালয় জানায়, সচিবালয়ে SUP নিষিদ্ধকরণ কার্যক্রম নতুনভাবে শুরু হয়েছে। ধাপে ধাপে সারাদেশের সরকারি অফিসেও এটি সম্প্রসারিত হবে। লক্ষ্য হচ্ছে প্লাস্টিক দূষণ কমানো, পরিবেশ সুরক্ষা নিশ্চিত করা এবং টেকসই জীবনধারার প্রসার।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..