বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক ,
ঢাকায় সফররত তুরস্ক প্রজাতন্ত্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী এ. বেরিস একিনচির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৬ অক্টোবর) দুপুর ২টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শুরু হয় এ বৈঠক। এতে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনও।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, আসন্ন জাতীয় নির্বাচন ও দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে গভীর আলোচনা হয়।
বিএনপির পক্ষ থেকে সভায় অংশ নেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
অন্যদিকে, তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সফররত প্রতিনিধি দলের আরও দুই সদস্যও আলোচনায় যোগ দেন। বৈঠকে দুই দেশের সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যাশা ব্যক্ত করেন উভয় পক্ষ।