বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক ,
রাজধানীসহ সারা দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় আরও ৯ জন ডেঙ্গুতে মৃত্যু করেছেন। এসময় এক হাজার ৪২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১২ জনে এবং শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ৪৯,৯০৭ জনে।
রোববার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৯৫, চট্টগ্রাম বিভাগে ১০৪, ঢাকা বিভাগে ২০১ (সিটি করপোরেশনের বাইরে), ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৯৮, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১২১, খুলনা বিভাগে ৭২, ময়মনসিংহ বিভাগে ৪১, রাজশাহী বিভাগে ৮২, রংপুর বিভাগে ২৩ এবং সিলেট বিভাগে ৫ জন রোগী ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ৮৯৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ৪৭,২৫৬ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
তুলনামূলকভাবে, গত বছর দেশে এক লাখ ১,২১৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল এবং ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল। ২০২৩ সালে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা ছিল ১,৭০৫ জন এবং হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩,২১,১৭৯ জন।