1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
শিল্পীদের জীবদশায় সম্মান নিশ্চিত করতে নতুন উদ্যোগ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

শিল্পীদের জীবদশায় সম্মান নিশ্চিত করতে নতুন উদ্যোগ

  • সর্বশেষ আপডেট: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৮০ বার পঠিত
লালবাগ কেল্লায় ধ্রুপদী সন্ধ্যা ও শিল্পী উৎসব

অনলাইন ডেস্ক,

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সামাজিক মাধ্যমে কৈফিয়ত দিয়েছেন, কেন শিল্পী-সাহিত্যিকদের মৃত্যু পরেই আয়োজন করা হয়, আর জীবদশায় কেন হয় না। তিনি জানিয়েছেন, বাংলাদেশি কিংবদন্তিদের জীবন ও কাজ উদযাপন করার পরিকল্পনা চলছে। এটি ধাপে ধাপে স্থানীয় থেকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছাবে।

ফারুকী বলেন, “আমরা ইতোমধ্যেই কাজ শুরু করেছি। সাবিনা ইয়াসমিন আপাকে নিয়ে সম্প্রতি এমন একটি আয়োজন করেছি, যেখানে শিল্পী খুরশিদ আলম জানিয়েছেন আগে এমন আয়োজন দেখেননি। অক্টোবরে উস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মদিনে লালবাগ কেল্লায় ধ্রুপদী সন্ধ্যা হবে, যেখানে নতুন প্রজন্মের শিল্পীরাও পারফর্ম করবেন।”

তিনি আরও উল্লেখ করেন, যারা এখনও আমাদের মাঝে আছেন এবং যারা চলে গেছেন—সবাইকে আমরা সম্মান জানাব। আহমদ রফিকও এতে অন্তর্ভুক্ত থাকবেন। ফারুকী বলেন, সরকারের পক্ষ থেকে অসুস্থ শিল্পী-সাহিত্যিকদের সর্বোচ্চ সহায়তা দেওয়া হয়েছে, তবে ফটো তুলে প্রচার করা অসম্মানজনক মনে হয়।

তিনি জানান, শিল্পকলা একাডেমিতে গান, নাচ, ইন্টারন্যাশনাল ফিল্ম, থিয়েটার ও মিউজিক ফেস্টিভ্যাল নিয়ে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। বিয়েনালকে রিভাইটালাইজ করার কাজও শুরু হয়েছে। ফারুকী আশা প্রকাশ করেন, ভবিষ্যতের সরকার এই উদ্যোগকে আরও এগিয়ে নেবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..