1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ফারমার্স কার্ড দেওয়া হবে: টুকু - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ফারমার্স কার্ড দেওয়া হবে: টুকু

  • সর্বশেষ আপডেট: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ২৩২ বার পঠিত
বিএনপি ক্ষমতায় এলে কৃষক পাবে ফারমার্স কার্ড

অনলাইন ডেস্ক ,

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু জানিয়েছেন, আগামী দিনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় এলে কৃষকদের জন্য ফারমার্স কার্ড চালু করা হবে। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সমস্ত সরকারি ও আর্থিক সেবা পাবে।

শনিবার (৪ অক্টোবর) টাঙ্গাইল সদর উপজেলার আগবিক্রমহাটী মেজর জেনারেল মাহমুদুল হাসান উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প ও ভ্যাক্সিনেশন প্রোগ্রামের উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

টুকু বলেন, “কৃষকরা উৎপাদন বৃদ্ধি, ন্যায্যমূল্য, এবং স্বল্প সুদে ঋণের সুবিধা পাবেন। প্রান্তিক পর্যায়ে এই সেবা এখনো কার্যকর হয়নি। আমরা মানুষের কল্যাণে পদক্ষেপ নিচ্ছি। টাঙ্গাইলের প্রতিটি ইউনিয়নে এটি চালু হবে।”

নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন, “মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। তারা বিএনপিকে ভোট দিলে আগামী নির্বাচনের মধ্য দিয়ে স্থিতিশীল সরকার আসবে। দেশকে গণতান্ত্রিক, সন্ত্রাহীন ও শান্তিপূর্ণ রাখার লক্ষ্যে আমরা কাজ করছি। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন তারেক রহমান।”

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী ও টাঙ্গাইল ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি অমিত তরফদার।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..