1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
সচিবালয়ে একবার ব্যবহার্য প্লাস্টিক সম্পূর্ণ নিষিদ্ধ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

সচিবালয়ে একবার ব্যবহার্য প্লাস্টিক সম্পূর্ণ নিষিদ্ধ

  • সর্বশেষ আপডেট: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৭০ বার পঠিত
এসইউপি নিষিদ্ধে সচিবালয়ে নজির স্থাপন সরকারের

অনলাইন ডেস্ক ,

বাংলাদেশ সচিবালয়ে এবার একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বা সিঙ্গেল ইউজ প্লাস্টিক (এসইউপি) সম্পূর্ণ নিষিদ্ধ করা হচ্ছে। পরিবেশবান্ধব দৃষ্টান্ত স্থাপনের লক্ষ্যে সরকার এই কঠোর পদক্ষেপ নিয়েছে। আগামীকাল (রোববার) থেকে সচিবালয়ের প্রবেশপথে থাকবে কঠোর নজরদারি—যে কেউ পলিথিন বা একবার ব্যবহার্য প্লাস্টিক নিয়ে প্রবেশের চেষ্টা করলে তা সঙ্গে সঙ্গে আটকানো হবে। এর বদলে দেওয়া হবে কাগজের ব্যাগ।

শনিবার (৪ অক্টোবর) এক সরকারি বিজ্ঞপ্তিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, “পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য বিপজ্জনক এসব প্লাস্টিক পণ্যের ব্যবহার বন্ধে সচিবালয় হবে একটি অনুসরণযোগ্য উদাহরণ।”

তিনি জানান, সচিবালয়ের প্রতিটি প্রবেশপথে এবং ভেতরের গুরুত্বপূর্ণ স্থানে সচেতনতা সৃষ্টির জন্য বোর্ড বসানো হয়েছে। মনিটরিং টিম নিয়মিত পর্যবেক্ষণ করবে, যাতে কেউ নিয়ম ভঙ্গ করতে না পারে। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী সব মন্ত্রণালয়কে এসইউপি নিষিদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সচিবালয়ে সভা-সেমিনারসহ যেকোনো অনুষ্ঠানে আর বোতল, কাপ, প্লেট বা চামচের মতো একবার ব্যবহার্য প্লাস্টিক ব্যবহার করা যাবে না। এর পরিবর্তে পাটজাত, কাপড় বা পুনর্ব্যবহারযোগ্য সামগ্রী ব্যবহারে উৎসাহ দেওয়া হবে। সরকারি ক্রয়েও প্লাস্টিকের বিকল্প পণ্য অন্তর্ভুক্তির নির্দেশনা দেওয়া হয়েছে।

কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে—অফিসে এসইউপি ব্যবহারের পরিবর্তে বিকল্প পরিবেশবান্ধব উপকরণ সরবরাহ করা হবে। সভা বা খাবারের আয়োজনেও কাগজ বা পাটজাত প্যাকেট ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রতিটি মন্ত্রণালয়ে একজন ফোকাল পারসন নিয়োগ ও একটি মনিটরিং কমিটি গঠন করতে হবে। সচিবালয়কে সম্পূর্ণভাবে এসইউপি-মুক্ত করতে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..