1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
নির্বাচন দেরি মানেই ফ্যাসিবাদের উত্থান — সালাহউদ্দিন - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন

নির্বাচন দেরি মানেই ফ্যাসিবাদের উত্থান — সালাহউদ্দিন

  • সর্বশেষ আপডেট: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১১৪ বার পঠিত
নির্বাচন বিলম্বে ফ্যাসিবাদের আশঙ্কা দেখছেন সালাহউদ্দিন

অনলাইন ডেস্ক,

নির্বাচন বিলম্বিত হলে দেশে ফ্যাসিবাদের উত্থান ঘটতে পারে বলে সতর্ক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শনিবার (৪ অক্টোবর) রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় গণতান্ত্রিক পার্টির (এনডিপি) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় তিনি এ আশঙ্কার কথা জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, “যদি নির্বাচন দেরি হয়, তবে পতিত ফ্যাসিবাদের উত্থানের ঝুঁকি বেড়ে যাবে, যা গণতন্ত্রের জন্য বিপজ্জনক। নির্বাচন বানচাল হলে অগণতান্ত্রিক শক্তি মাথাচাড়া দেবে।”

তিনি আরও বলেন, “পিআর মানে পার্মানেন্ট রেস্টলেসনেস। এই ব্যবস্থায় সরকার টেকসই থাকে না; কয়েক মাস পরপর প্রধানমন্ত্রী পরিবর্তিত হয়, ফলে কেউই উন্নয়নের অঙ্গীকার বাস্তবায়ন করতে পারে না।”

বিএনপি এই নেতা অভিযোগ করেন, আওয়ামী লীগের নীতিহীন কর্মকাণ্ডেই দেশে পিআর ব্যবস্থার বাতাস বইছে। যারা পিআর নিয়ে সরব, তারাই আবার আওয়ামী লীগের সহযোগিতায় ‘আমি-ডামি’ নির্বাচনে অংশ নিয়েছিল।

তিনি প্রশ্ন তোলেন, “পিআর ব্যবস্থায় স্বতন্ত্র প্রার্থীদের সাংবিধানিক অধিকার কোথায়?” সর্বশেষ জরিপ প্রসঙ্গে তিনি বলেন, “যেখানে ৫৬ শতাংশ মানুষই পিআর বোঝে না, সেখানে ৭০ শতাংশ সমর্থন করে — এই দাবি পুরোপুরি বিভ্রান্তিকর।”

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “রাজনৈতিক উদ্দেশ্যে নির্বাচন বিলম্বিত বা বানচালের প্রচেষ্টা মানেই অগণতান্ত্রিক শক্তিকে সুযোগ করে দেওয়া।”

সংবিধান প্রসঙ্গে তিনি বলেন, “সংবিধান কোনো খেলার বিষয় নয়। ১৮ কোটি মানুষের ভাগ্য নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলতে পারে না। ১৯৭২ সালের সংবিধানও এক বছরের মধ্যেই সংশোধিত হয়েছিল। তাই নতুন সংবিধান প্রণয়ন মানেই স্থায়ী সমাধান — এ ধারণা ভুল।”

গণতন্ত্রের বিকাশে তর্ক-বিতর্ক ও মতপার্থক্যের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “জাতীয় ইস্যুতে ঐক্যমত্য গড়তে হবে, যাতে জনগণ ও দেশ উভয়ই লাভবান হয়।”

তিনি গাজামুখী নৌবহরে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়ে জাতিসংঘকে আরও দৃঢ় ভূমিকা পালনের আহ্বান জানান।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন এনডিপি চেয়ারম্যান আবদুল্লাহ আল হারুন (সোহেল)। সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদসহ এনডিপির অন্যান্য নেতারাও বক্তব্য রাখেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..