1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
শিগগিরই চালু হচ্ছে ঢাকা-পাবনা রেল যোগাযোগ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন

শিগগিরই চালু হচ্ছে ঢাকা-পাবনা রেল যোগাযোগ

  • সর্বশেষ আপডেট: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৮১ বার পঠিত
ঢাকা-পাবনা রেল সংযোগে আশার আলো

অনলাইন ডেস্ক ,

রেল সচিব মো. ফাহিমুল ইসলাম শোভন জানিয়েছেন, অতি শিগগিরই ঢাকা থেকে পাবনা পর্যন্ত সরাসরি রেল চলাচল শুরু হবে। এতে দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে এই অঞ্চলের মানুষের।

শুক্রবার (৩ অক্টোবর) রাতে পাবনার বেড়া উপজেলার খয়েরেরচর, ঢালারচর ও কাজীরহাট এলাকাসহ পদ্মার পাড় ঘুরে দেখেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক এবং রেল সচিব ফাহিমুল ইসলাম শোভন। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রেল সচিব এ তথ্য দেন।

পরিদর্শনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, সাবেক এমপি একেএম সেলিম রেজা হাবিব, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা জামায়াতের নায়েবে আমির প্রিন্সিপাল ইকবাল হোসাইন, সদস্য সচিব মাসুদ খন্দকারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

সরকারি কর্মকর্তারা জানান, পাবনা-ঢাকা রেল যোগাযোগ চালু হলে সময় ও জ্বালানি ব্যয় কমে যাবে। একইসঙ্গে বিকল্প যোগাযোগব্যবস্থা জোরদার করতে কাজীরহাট ফেরিঘাট পুনরায় চালু, সংযোগ সড়ক উন্নয়ন এবং ঢালারচর থেকে পদ্মা রেল সেতুর সঙ্গে সংযুক্ত করার লক্ষ্যে ঢালারচর-রাজবাড়ী রেল ব্রিজ প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের প্রস্তাব করা হয়েছে।

পরিদর্শন শেষে দুই সচিব জানান, প্রকল্প এলাকা ঘুরে তাদের বাস্তব অভিজ্ঞতা সমৃদ্ধ হয়েছে। জনগণের প্রত্যাশা, চাহিদা এবং সম্ভাবনা সরকারের উচ্চপর্যায়ে উপস্থাপন করা হবে। তারা আশা প্রকাশ করেন, এই অঞ্চলের উন্নয়ন এখন সময়ের ব্যাপার মাত্র।

বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস বলেন, ২০০৮ সালের নির্বাচনের আগে বেগম খালেদা জিয়া পাবনা-কাজীরহাট-দৌলতদিয়া দ্বিতীয় যমুনা সেতুর প্রতিশ্রুতি দিয়েছিলেন। আজও মানুষ সেই স্বপ্ন বুকে ধরে রেখেছে। আমরা চাই সরকার তাদের প্রত্যাশার প্রতিফলন ঘটাক।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..