1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু নতুন করে আক্রান্ত ৪৭৩ জন - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু নতুন করে আক্রান্ত ৪৭৩ জন

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৯ বার পঠিত
একদিনেই মৃত্যু তিন, আক্রান্ত ৪৭৩

অনলাইন ডেস্ক,

দেশে ডেঙ্গুর দাপটে আবারও মৃত্যু ঘটলো তিনজনের। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন আরও ৪৭৩ জন রোগী।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো সর্বশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মারা যাওয়া তিনজনের একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা, একজন চট্টগ্রাম বিভাগের এবং অপরজন ঢাকা বিভাগের বাসিন্দা।

একই সময়ে নতুন করে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশালে সর্বাধিক ১১৩ জন। এরপর চট্টগ্রামে ৮১ জন, ঢাকায় ৭৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫৩ জন, দক্ষিণে ৮৩ জন, ময়মনসিংহে ১০ জন, রাজশাহীতে ৪৮ জন, রংপুরে সাতজন এবং সিলেটে দুজন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হন ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১ হাজার ৭৭৩ জন, জুনে ৫ হাজার ৯৫১ জন, জুলাইয়ে ১০ হাজার ৬৮৪ জন এবং আগস্টে ১০ হাজার ৪৯৬ জন।

তাদের হিসেবে, বাংলাদেশে এক বছরে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিল ২০২৩ সালে—মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। ২০২৪ সালে ছিল ১ লাখ ১ হাজার ২১১ জন, ২০২২ সালে ৬২ হাজার ৩৮২ জন, ২০২১ সালে ২৮ হাজার ৪২৯ জন, ২০২০ সালে মাত্র ১ হাজার ৪০৫ জন এবং ২০১৯ সালে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..