1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
আওয়ামী লীগ নির্বাচন বানচালে সক্রিয়: স্বরাষ্ট্র উপদেষ্টা - Janatar Jagoron
শিরোনাম

আওয়ামী লীগ নির্বাচন বানচালে সক্রিয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • সর্বশেষ আপডেট: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ২৩২ বার পঠিত
আওয়ামী লীগ নির্বাচন বানচালের চেষ্টা করছে

অনলাইন ডেস্ক

আওয়ামী লীগ নির্বাচন বানচালের চেষ্টা করছে এবং করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (৩১ আগস্ট) সকালে সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সামনে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল, তা জাতির বৃহত্তর স্বার্থে অটুট রাখতে হবে। ঐক্যে ফাটল ধরলে দোসররা নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। জনগণ ও রাজনৈতিক দলগুলোকে এগিয়ে এসে আওয়ামী লীগের এ নির্বাচন বানচালের অপচেষ্টা প্রতিহত করতে হবে।

তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর পূর্ণ প্রস্তুতি রয়েছে। তবে সফল আয়োজনের জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা অপরিহার্য। পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়েও জোর দেওয়া হয়েছে।

এদিকে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আজ রোববার (৩১ আগস্ট) বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৩০ আগস্ট) বিকেলে যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে প্রেস ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, বিকেল ৩টায় বিএনপি, সাড়ে ৪টায় জামায়াত এবং সন্ধ্যা ৬টায় এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হবে। বর্তমান পরিস্থিতি ও নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এ বৈঠকে কয়েকজন উপদেষ্টা ছাড়াও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং স্বরাষ্ট্রবিষয়ক বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী উপস্থিত থাকবেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..