1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
হজ ও ওমরায় দুর্নীতি রোধে কঠোর ঘোষণা দিলেন ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেন - Janatar Jagoron
শিরোনাম

হজ ও ওমরায় দুর্নীতি রোধে কঠোর ঘোষণা দিলেন ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেন

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৩২৯ বার পঠিত
হজ দুর্নীতি, ফাঁসির হুঁশিয়ারি ধর্ম উপদেষ্টার

ঘুষ নিলেই ফাঁসি—হজে দুর্নীতির বিরুদ্ধে অগ্নি সতর্কতা
অনলাইন ডেস্ক

হজ ও ওমরা ব্যবস্থাপনায় দুর্নীতি রোধে একেবারে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে আগারগাঁওয়ে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘হজ ও ওমরাহ ফেয়ার ২০২৫’ উদ্বোধনী অনুষ্ঠানে স্পষ্ট হুঁশিয়ারি দেন—তার মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা যদি হজ বা ওমরা সংক্রান্ত কার্যক্রমে এক টাকাও ঘুষ গ্রহণ করে, তাহলে তাকে সরাসরি ফাঁসিতে ঝোলানো হবে। বক্তব্যে তিনি আরও বলেন, হজ সংক্রান্ত কাজে জড়িত কারও বিরুদ্ধে অনিয়ম বা দুর্নীতির প্রমাণ পেলে কঠোরতম শাস্তি নিশ্চিত করা হবে এবং এ জন্য সাংবাদিক, এজেন্সি মালিক ও সাধারণ হাজিদের সহযোগিতা কামনা করেন। উদাহরণ টেনে তিনি জানান, সম্প্রতি এক হজ এজেন্সির মালিক ৩ হাজার বিড়ি নিয়ে সৌদি আরব গিয়েছিলেন, পরে ফেরার সময় প্রায় আড়াই কেজি সোনা পাচারের সময় ধরা পড়েছেন—এ ধরনের ঘটনা দেশের ভাবমূর্তি নষ্ট করছে। নিষ্ক্রিয় বা অনিয়মে জড়িত এজেন্সিগুলোকে তালিকা থেকে বাদ দেওয়ারও পরিকল্পনা চলছে বলে জানান তিনি। পাশাপাশি তিনি বলেন, সৌদি আরবে সরকারি ক্যাটারিং সার্ভিসের খাবার বাদ দেওয়ার দাবির বিষয়ে এবং মুজদালিফায় টয়লেট ব্যবস্থাপনা উন্নত করার জন্য ঢাকা থেকে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হবে। ২০২৫ সালের মতো ২০২৬ সালেও সুন্দর, নির্ভুল ও জনবান্ধব হজ ব্যবস্থাপনা উপহার দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। ড. খালিদ হোসেন দৃঢ় কণ্ঠে জানান, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য থেকে হজকে মুক্ত করার সর্বোচ্চ প্রচেষ্টা চলছে, আর হজ ফ্লাইটের বিমান ভাড়া নির্ধারণে হাবের প্রতিনিধিদেরও আলোচনায় রাখা হবে, যাতে স্বচ্ছতা ও ন্যায্যতা বজায় থাকে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..