1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
৪৮ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ, সারা দেশে বজ্রবৃষ্টির পূর্বাভাস - Janatar Jagoron
শিরোনাম

৪৮ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ, সারা দেশে বজ্রবৃষ্টির পূর্বাভাস

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ২৬৩ বার পঠিত
৪৮ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ, সারা দেশে বজ্রবৃষ্টির পূর্বাভাস

মৌসুমি বায়ু কম সক্রিয়, ঝড়-বর্ষণের সতর্কতা জারি!
অনলাইন ডেস্ক

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর বর্তমানে কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এর প্রভাবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ গঠিত হতে পারে। এ অবস্থায় দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল গণমাধ্যম মল্লিক স্বাক্ষরিত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তার লাভ করেছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ গঠিত হতে পারে।

আজ (১২ আগস্ট) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-একটি স্থানে অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেটের কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের অধিকাংশ এলাকা এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালের কিছু কিছু এলাকায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দেশের বিভিন্ন স্থানে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে এবং রাতের তাপমাত্রাও সামান্য কমে যেতে পারে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনার কিছু কিছু স্থানে অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। পাশাপাশি সারাদেশে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অধিকাংশ এলাকায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকার কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সারা দেশে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দেশের বিভিন্ন স্থানে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

শনিবার (১৬ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, চট্টগ্রাম ও সিলেটের অনেক এলাকায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল ও খুলনার কিছু কিছু স্থানে অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। চট্টগ্রাম ও সিলেটের কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার পূর্বাভাস দেয়া হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..