1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
বঙ্গোপসাগরে ফের লঘুচাপের শঙ্কা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

বঙ্গোপসাগরে ফের লঘুচাপের শঙ্কা

  • সর্বশেষ আপডেট: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৭০ বার পঠিত
বঙ্গোপসাগরে ফের লঘুচাপের শঙ্কা

বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টির তীব্রতা বাড়ছে!
অনলাইন ডেস্ক

আগামী ১৩ আগস্টের দিকে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নতুন করে একটি লঘুচাপ গঠন হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (৯ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, ১৩ আগস্টের দিকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তার আশেপাশে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিস্তৃত অংশ এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গে কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানানো হয়েছে। দিনের তাপমাত্রা প্রায় ১-২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ার কারণে গরমের তীব্রতাও বাড়বে। সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে মাঝে মাঝে মেঘলা থাকতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ সময়ে কোথাও কোথাও হালকা বৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..