শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
পাঁচ ঘণ্টা অন্ধকারে থাকবে উত্তরের তিন জেলা! প্রস্তুত তো?
অনলাইন ডেস্ক
প্রকল্পভিত্তিক গুরুত্বপূর্ণ কাজের অংশ হিসেবে আগামী বৃহস্পতিবার (১ আগস্ট) দেশের উত্তরাঞ্চলের তিনটি জেলায় টানা পাঁচ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বলে জানিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি)।
রবিবার (২৭ জুলাই) ‘গণমাধ্যম’-এ পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ আগস্ট সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পূর্বসাদিপুর গ্রিড উপকেন্দ্রে নির্ধারিত প্রকল্প কাজের জন্য পুরোপুরি শাটডাউন থাকবে। এই সময়ের মধ্যে দিনাজপুর জেলার নেসকো বিতরণ-১/২–এর কিছু অংশ, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১–এর আওতাধীন এলাকা এবং ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলা সম্পূর্ণ বিদ্যুৎবিচ্ছিন্ন থাকবে।
আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার সর্বোচ্চ চেষ্টা করা হবে। এই সাময়িক ভোগান্তির জন্য পিজিসিবি কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে।