শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
৭১ কর্মকর্তার বদলি! ইসিতে নীরব কৌশল পরিবর্তন?
অনলাইন ডেস্ক
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় ৭১ জন নির্বাচন কর্মকর্তার দায়িত্বে বড় রদবদল এনেছে।
রোববার (২৭ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে ইসি সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের স্বাক্ষরে এ সংক্রান্ত বদলির প্রজ্ঞাপন জারি করেছে গণমাধ্যম।
আদেশে বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তারা আগামী ৩ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন, অন্যথায় ৪ আগস্ট থেকেই স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত হিসেবে গণ্য হবেন।
বদলির তালিকায় থাকা ৭১ জনের অধিকাংশই উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এছাড়াও, নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঢাকার সহকারী পরিচালক মো. মোশাররফ হোসেনকে পদোন্নতি দিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব করা হয়েছে।
অন্যদিকে, কুমিল্লা আদর্শ সদর উপজেলার নির্বাচন কর্মকর্তা সৈয়দা সাদিকা সুলতানাকে পদায়ন করা হয়েছে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঢাকার সহকারী পরিচালক পদে। সূত্র: বাসস।