1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
সন্ধ্যার মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড় - Janatar Jagoron

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়

  • সর্বশেষ আপডেট: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৬১ বার পঠিত
সন্ধ্যার মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়

আকাশে কালো মেঘ, বজ্রসহ ঝড় আসছে পাঁচ জেলায়!
অনলাইন ডেস্ক

দেশের পাঁচ জেলার আকাশে ঘন কালো মেঘের আনাগোনা—বজ্রসহ ঝড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ধেয়ে আসতে পারে ঝড়।

রবিবার (২৭ জুলাই) সকাল ৯টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা এক সতর্কবার্তায় এমন পূর্বাভাস দিয়েছে অধিদপ্তর।

তাদের দেওয়া তথ্যে জানানো হয়, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে প্রবল ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাত ঘটতে পারে।

ফলে ওইসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে ‘গণমাধ্যম’ সূত্রে জানা গেছে, সর্বশেষ ১২০ ঘণ্টার দেশের সার্বিক পূর্বাভাসে বলা হয়েছে—রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশিরভাগ এলাকায় দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া কিছু কিছু স্থানে ভারি থেকে অতি ভারি বর্ষণের আশঙ্কাও রয়েছে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলেও জানানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..