1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
আজও মাইলস্টোনের আশপাশে উৎসুক জনতার ভীড় - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

আজও মাইলস্টোনের আশপাশে উৎসুক জনতার ভীড়

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ১২৮ বার পঠিত
মাইলস্টোন

ঘটনার ৩ দিন পরও পোড়া ভবন দেখতে জনতার ঢল!
অনলাইন ডেস্ক

ভয়াবহ বিমান দুর্ঘটনার খবরে আজও মাইলস্টোন স্কুল ঘিরে জনতার ঢল লক্ষ্য করা গেছে। শুক্রবার (২৫ জুলাই) গণমাধ্যম প্রতিনিধি সরেজমিনে গিয়ে দেখেন, দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন একবার স্কুলটি দেখতে।

তাদের অনেকেই জানতে চাইছেন—পোড়া ভবনের অবস্থা কেমন। কেউ মোবাইলে ছবি তুলছেন, কেউ করছেন ভিডিও ধারণ। তবে কাউকেই স্কুলের ভেতরে ঢুকতে দিচ্ছে না নিরাপত্তা বাহিনী। সেখানে পুলিশ মোতায়েন রয়েছে কঠোরভাবে।

যেসব মাইলস্টোন শিক্ষার্থী ঘটনাস্থলে যাচ্ছেন, তারা দগ্ধ স্মৃতির ভার নিয়ে স্কুলের সামনে দাঁড়িয়ে পড়ছেন ট্রমায়। তাদেরই চোখের সামনে আগুনে ভস্মীভূত হয়েছে একটি স্বপ্নবাহী উড়োজাহাজ, মুহূর্তেই শেষ হয়ে গেছে সব।

এদিকে, দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় সহায়তা করতে চীনের পাঁচ সদস্যের একটি বিশেষ মেডিকেল দল ঢাকায় এসেছে—তিনজন চিকিৎসক ও দুইজন নার্স রয়েছেন সেই দলে। বৃহস্পতিবার রাতে তারা ঢাকায় পৌঁছান।

এর আগে বুধবার সন্ধ্যায় ভারত থেকে তিন সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিকেল দল ঢাকায় আসে। একই দিনে সিঙ্গাপুর থেকেও একটি তিন সদস্যের টিম এসেছে আহতদের চিকিৎসায় সহায়তা করতে।

প্রসঙ্গত, এখনো ৪২ জন দগ্ধ রোগী জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..