1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
দুই শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

দুই শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১৬৭ বার পঠিত
শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত

শিক্ষকরা শুধু পড়ান না, প্রয়োজনে জীবনও দেন!
অনলাইন ডেস্ক

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত দুই শিক্ষকের আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে দেশের সর্বোচ্চ উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এই ঐতিহাসিক সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকের শুরুতেই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের স্মরণে প্রস্তাবনা উত্থাপন করা হয়। নিহতদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন এবং তাঁদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়, যা উপস্থিত সকলকে আবেগাপ্লুত করে তোলে।

এ ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের চিকিৎসার পূর্ণ দায়িত্ব গ্রহণে সরকারের সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করা হবে বলে বৈঠকে জানানো হয়। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় স্কুল কর্তৃপক্ষের সঙ্গে জরুরি আলোচনায় বসবে এবং বাস্তবভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ করবে।

গণমাধ্যমকে জানানো হয়, নিহত দুই শিক্ষককে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানানো হবে— যা বাংলাদেশের শিক্ষা ও মানবিক ইতিহাসে একটি বিরল ঘটনা হিসেবে বিবেচিত হবে। কেমন ধরনের সম্মাননা দেওয়া হবে, তা শিগগিরই রাষ্ট্রীয়ভাবে নির্ধারণ করা হবে।

এছাড়াও নিহতদের আত্মার শান্তি ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় আগামীকাল শুক্রবার (২৫ জুলাই) দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। ধর্ম মন্ত্রণালয় এ প্রক্রিয়ার সার্বিক তদারকির দায়িত্বে থাকবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..