শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
বিচারপতির রায়ের ছুরিতে এবার কাটা পড়লেন তিনি নিজেই!
অনলাইন ডেস্ক
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে রাজধানীর ধানমন্ডির একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের ডিবি ইউনিট।
তার বিরুদ্ধে দুর্নীতি ও সংবিধানবিরোধী রায়ের অভিযোগে ঢাকা ও নারায়ণগঞ্জে তিনটি মামলা রয়েছে।
২০২৪ সালের ২৮ আগস্ট শাহবাগ থানায় প্রথম মামলা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন, যেখানে রায় জালিয়াতি ও দুর্নীতির অভিযোগ তোলা হয়।
এর ঠিক তিন দিন আগে, ২৫ আগস্ট, নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় দ্বিতীয় মামলা করেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বারী ভূঁইয়া। মামলার বিষয় ১৩ বছর আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়।
সাম্প্রতিক সময়ে খায়রুল হকের গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। গণতন্ত্র ও বিচারব্যবস্থা ধ্বংসের মূল হোতা আখ্যা দিয়ে তাকে বিচারের আওতায় আনার আহ্বান জানায় সংগঠনটি।
২০১০ সালের ২৭ সেপ্টেম্বর খায়রুল হক দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান এবং ২০১১ সালের ১৭ মে অবসরে যান।