শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি—আজ ঝড়ো দিনের শঙ্কা!
অনলাইন ডেস্ক
ঢাকাসহ দেশের ১০টি জেলার ওপর দিয়ে আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোর থেকে দুপুর পর্যন্ত প্রবল বেগে ঝড় ও বজ্রবৃষ্টি আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস।
বৃহস্পতিবার সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, ঢাকা, ফরিদপুর, মাদারিপুর ও খুলনা অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে দমকা হাওয়া বয়ে যেতে পারে বজ্রসহ বৃষ্টির সাথে।
এসময় এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী পাঁচ দিনে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশালে ব্যাপক বৃষ্টি, আর চট্টগ্রাম ও সিলেটে তুলনামূলক কম হলেও ঝড়ো আবহাওয়া বজায় থাকতে পারে।
সারা দেশে তাপমাত্রা দিনের ও রাতের ব্যবধানে তেমন পরিবর্তন হবে না।