1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
স্থগিতকৃত উচ্চমাধ্যমিক পরীক্ষা আলাদা তারিখে নেয়া হবে - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

স্থগিতকৃত উচ্চমাধ্যমিক পরীক্ষা আলাদা তারিখে নেয়া হবে

  • সর্বশেষ আপডেট: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১৫০ বার পঠিত
স্থগিতকৃত উচ্চমাধ্যমিক পরীক্ষা

এইচএসসি পরীক্ষার নতুন তারিখ জানেন কি আপনি?
অনলাইন ডেস্ক

নতুন তারিখে অনুষ্ঠিত হবে স্থগিত এইচএসসি পরীক্ষা, জানাল আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। অনিবার্য কারণবশত স্থগিত হওয়া পরীক্ষাগুলো নতুন সময়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ইতিমধ্যে নতুন সময়সূচিও প্রকাশ করা হয়েছে।

বুধবার (২৩ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিটি স্বাক্ষর করেন কমিটির আহ্বায়ক প্রফেসর এসএম কামাল উদ্দিন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১০-০৭-২০২৫ তারিখের পরীক্ষা নেওয়া হবে ১২-০৮-২০২৫ তারিখে। এছাড়া ১৭-০৭-২০২৫ তারিখের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৪-০৮-২০২৫ তারিখে।

এছাড়া, ২২-০৭-২০২৫ তারিখের পরীক্ষা নেওয়া হবে ১৭-০৮-২০২৫ তারিখে এবং ২৪-০৭-২০২৫ তারিখের পরীক্ষা হবে ১৯-০৮-২০২৫ তারিখে।

বিশেষভাবে জানানো হয়, ১৯-০৮-২০২৫ তারিখের ‘প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস-১ম পত্র’ পরীক্ষাটি শিক্ষার্থীদের নিজ নিজ কলেজে অনুষ্ঠিত হবে। উক্ত দিনে সকাল ৯টায় কলেজ অধ্যক্ষ মূল কেন্দ্র থেকে প্রশ্নপত্র সংগ্রহ করবেন এবং ড্রইং শিটে পরীক্ষা গ্রহণ করা হবে। তবে প্রশ্নপত্র, খাতা ও অন্যান্য কাগজে প্রবেশপত্রে থাকা কেন্দ্র কোড ব্যবহার করতে হবে।

সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ২১-০৮-২০২৫ থেকে ৩১-০৮-২০২৫ তারিখের মধ্যে। পরীক্ষা শেষ হওয়ার পর ০৩-০৯-২০২৫ তারিখের মধ্যে নম্বর অনলাইনে এন্ট্রি দিয়ে ব্যবহারিক উত্তরপত্র, স্বাক্ষরলিপি ও অন্যান্য কাগজ রোল নম্বর অনুযায়ী সাজিয়ে পরীক্ষার নিয়ন্ত্রকের দপ্তরে জমা দিতে হবে।

নির্ধারিত সময়সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে বাকি পরীক্ষা।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..