1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
শিক্ষা উপদেষ্টা জানালেন— স্থগিত এইচএসসি পরীক্ষা একই দিনে নেয়া হবে - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

শিক্ষা উপদেষ্টা জানালেন— স্থগিত এইচএসসি পরীক্ষা একই দিনে নেয়া হবে

  • সর্বশেষ আপডেট: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১৫৫ বার পঠিত
শিক্ষা উপদেষ্টা

একদিনে দুই পরীক্ষা! শিক্ষার্থীদের জন্য বড় চ্যালেঞ্জ!
অনলাইন ডেস্ক

গত ২২ ও ২৪ জুলাইয়ে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা একদিনেই অনুষ্ঠিত হবে—একটি সকালবেলা, অপরটি বিকেলে। অর্থাৎ ২২ জুলাইয়ের পরীক্ষা হবে সকালের ভাগে, আর ২৪ জুলাইয়ের পরীক্ষা নেওয়া হবে সেদিন বিকালে।

পরীক্ষার নতুন তারিখ এখনো নির্ধারিত হয়নি, তবে তা শিগগিরই বিজ্ঞপ্তি আকারে জানানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আজ বুধবার (২৩ জুলাই) সচিবালয়ে গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে এমনটি জানান শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার।

উল্লেখ্য, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় ওই দুই দিনের পরীক্ষা স্থগিত করা হয়।

রুটিন অনুযায়ী ২২ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল রসায়ন (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র/ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র (মানবিক শাখা)/ইতিহাস দ্বিতীয় পত্র/গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র/উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্রের পরীক্ষা। আর ২৪ জুলাই নির্ধারিত ছিল অর্থনীতি প্রথম পত্র/প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্রের পরীক্ষা।










পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..