1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুই শিশুসহ ৪ জনের মৃত্যু - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুই শিশুসহ ৪ জনের মৃত্যু

  • সর্বশেষ আপডেট: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১৪৫ বার পঠিত
২৪ ঘণ্টায় ডেঙ্গু

ডেঙ্গু জ্বরের শিকার ৪ জন, হাসপাতালে ভর্তি আরও ৩১৯ জন!
অনলাইন ডেস্ক

গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুই শিশুসহ চার জনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে আরও ৩১৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (২৩ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে গণমাধ্যমকে পাঠানো প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

মারা যাওয়া দুই শিশুর মধ্যে একজন ৩ বছর বয়সী ছেলে এবং একজন ৯ বছর বয়সী মেয়ে। বাকি দুই মৃত্যুর মধ্যে একজন ৫২ বছর বয়সী পুরুষ ও একজন ৪০ বছর বয়সী নারী রয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ঢাকার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ৯০ জন, বরিশাল বিভাগে (সিটি করপোরেশন বাদে) ৮৯ জন, ঢাকা বিভাগে ৫৯ জন, চট্টগ্রাম বিভাগে ৩৮ জন, রাজশাহী বিভাগে ৩০ জন, ময়মনসিংহ বিভাগে ৯ জন এবং রংপুর বিভাগে ৪ জন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোট ১৮ হাজার ৩৪৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৯ জন, যার মধ্যে ৩৭ জন পুরুষ ও ৩২ জন নারী।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..