1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
‘আমার মেয়েকে পেয়েছি, ছেলেটাকে পাইনি এখনো’ - Janatar Jagoron

‘আমার মেয়েকে পেয়েছি, ছেলেটাকে পাইনি এখনো’

  • সর্বশেষ আপডেট: সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১৫৩ বার পঠিত
‘আমার মেয়েকে পেয়েছি, ছেলেটাকে পাইনি এখনো’

মাইলস্টোনে বিধ্বস্ত যুদ্ধবিমান, এক সন্তানের খোঁজ এখনো মেলেনি!
অনলাইন ডেস্ক

‘স্কুল থেকে মেয়েটা আমাকে ফোন দিল। মেয়েকে ঠিকঠাক পেয়েছি, কিন্তু ছেলেটার এখনো কোনো খোঁজ নেই। আমার জমজ সন্তান—একজনকে পেলাম, আরেকজন কোথায় জানি না।’

সোমবার (২১ জুলাই) চোখভেজা কণ্ঠে কথাগুলো বলছিলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী কাব্যের মা।

তিনি জানান, “আমি পুরো স্কুল চষে ফেলেছি, কোথাও ছেলের নাম-নিশানা নেই। কেউ কিছু বুঝে উঠতে পারছে না। হঠাৎ একটা অচেনা নম্বর থেকে ফোন আসে—বলা হয়, আমার ছেলেকে মুর্মিটোলা হাসপাতালে নেওয়া হচ্ছে। পরে আবার বলে, সেখানে নেই। আমি এখনো জানি না, আমার ছেলে কোথায় হারিয়ে গেল।”

গণমাধ্যম সূত্রে জানা গেছে, বাংলাদেশ বিমানবাহিনীর একটি ‘এফ-৭ বিজিআই’ প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়েছে। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে ১টা ১৮ মিনিটে মাটিতে আছড়ে পড়ে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লিমা খান বলেন, “দুপুর দেড়টার দিকে দিয়াবাড়ি এলাকায় বিমানটি ভেঙে পড়ে। মাইলস্টোন কলেজের ক্যান্টিনের ছাদে গিয়ে এটি আঘাত হানে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাস্থলে ৮টি ইউনিট কাজ করছে।”

ঘটনার সময় মাইলস্টোন কলেজ সংলগ্ন মাঠে চলছিল ক্লাস। প্রথম শ্রেণি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা তখন ক্লাসে ছিল। হঠাৎ বিকট শব্দে আকাশ ছিঁড়ে নিচে নেমে আসে যুদ্ধবিমান। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাসে। শিক্ষার্থী, শিক্ষক, এমনকি অভিভাবকরাও শিউরে ওঠেন। খবর ছড়িয়ে পড়তেই স্কুলের সামনে জড়ো হতে থাকেন উদ্বিগ্ন অভিভাবকেরা।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..