বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
জুলাই শহীদ পরিবার পেল কোটি টাকার সম্মান ও ভাতা!
অনলাইন ডেস্ক
জুলাই অভ্যুত্থানের প্রতি শহীদ পরিবারের জন্য সঞ্চয়পত্র আকারে ৩০ লাখ টাকা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ২০২৪-২৫ অর্থবছরে ৭৭২ জন শহীদ পরিবারের প্রত্যেককে ১০ লাখ টাকার সঞ্চয়পত্র হিসেবে মোট ৭৭ কোটি ২০ লাখ টাকা প্রদান করা হয়েছে বলে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম গণমাধ্যমকে জানান।
সোমবার (২১ জুলাই) দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত ব্রিফিংয়ে জুলাই শহীদ পরিবারের জন্য গৃহীত পদক্ষেপগুলো বিস্তারিত তুলে ধরেন তিনি।
উপদেষ্টা আরও বলেন, ক শ্রেণির জুলাই যোদ্ধারা পাবেন ৫ লাখ টাকা, যার মধ্যে ২ লাখ টাকা ইতোমধ্যে প্রদান করা হয়েছে। খ শ্রেণির যোদ্ধারা এককালীন ৩ লাখ টাকা পাবেন, এর মধ্যে ১ লাখ টাকা বিতরণ হয়েছে। গ শ্রেণির যোদ্ধাদের জন্য এককালীন ১ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে, যা ইতোমধ্যে প্রদান সম্পন্ন হয়েছে।
সাথে তিনি জানান, প্রত্যেক শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকার ভাতাও দেওয়া হবে। ক শ্রেণির যোদ্ধারা পাবেন ২০ হাজার টাকা, খ শ্রেণির জন্য ১৫ হাজার টাকা, এবং গ শ্রেণির যোদ্ধারা ১০ হাজার টাকা করে মাসিক ভাতা পাবে।
মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা আরও জানান, আগামী ৫ আগস্ট শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। এছাড়া, জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের পুনর্বাসনের জন্য মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচি রয়েছে। তবে ফ্ল্যাট বিতরণ বা সরকারি চাকরিতে কোটার কোনো ব্যবস্থা নেই।
তিনি জোর দিয়ে বলেন, মুক্তিযোদ্ধাদের অবদান অনস্বীকার্য এবং তাদের সঙ্গে কাউকে তুলনা করা হচ্ছেনা।