1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
১০ দিনের মধ্যে সনদ বাস্তবায়নের আশা আলী রীয়াজের - Janatar Jagoron

১০ দিনের মধ্যে সনদ বাস্তবায়নের আশা আলী রীয়াজের

  • সর্বশেষ আপডেট: সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১১৭ বার পঠিত
১০ দিনের মধ্যে সনদ বাস্তবায়নের আশা আলী রীয়াজের

১০ দিনে জাতীয় সনদ, সিদ্ধান্ত আসছে দ্রুত!
অনলাইন ডেস্ক

ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ বলেছেন, কমিশন কোনো কিছু জোরপূর্বক চাপিয়ে দিতে আগ্রহী নয়। তবে সহযোগিতা অব্যাহত থাকলে আগামী ১০ দিনের মধ্যে জাতীয় সনদ বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সোমবার (২১ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত দ্বিতীয় দফার ১৬তম দিনের আলোচনা সভায় আলী রীয়াজ এই কথা বলেন।

তিনি জানান, অধিকাংশ গুরুত্বপূর্ণ বিষয়ের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় রয়েছে। চলতি মাসের মধ্যে যদি সহযোগিতা অব্যাহত থাকে, তাহলে জাতীয় সনদ প্রবর্তন সম্ভব হবে। তিনি রাজনৈতিক দলগুলোকে দ্রুত সিদ্ধান্ত গ্রহণে আহ্বান জানান, যাতে আগামী ১০ দিনের মধ্যে জাতীয় সনদ বাস্তবায়িত হতে পারে।

আলোচনা সভায় কমিশনের অন্যান্য সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আজকের আলোচনায় অংশ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ (এবি) পার্টিসহ অন্যান্য বহু রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..