1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
বৃষ্টির পরও কেন কমছে না ভ্যাপসা গরম? কী বলছেন আবহাওয়াবিদ - Janatar Jagoron

বৃষ্টির পরও কেন কমছে না ভ্যাপসা গরম? কী বলছেন আবহাওয়াবিদ

  • সর্বশেষ আপডেট: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১৮৪ বার পঠিত
বৃষ্টির পরও কমছে না ভ্যাপসা গরম

বৃষ্টি নেই শান্তি, উল্টো আরও বাড়ছে ভ্যাপসা গরম!
অনলাইন ডেস্ক

বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু বেশ সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি শক্তিতে বিরাজ করছে। এর প্রভাবে দেশের বিভিন্ন জায়গায় হচ্ছে মাঝারি থেকে ভারি বৃষ্টি। কিন্তু এত বৃষ্টি সত্ত্বেও গরমের দাপট কমছে না, বরং জনজীবন হয়ে উঠেছে নাজেহাল।

এই ভ্যাপসা গরমের পেছনের কারণ জানতে চাইলে আবহাওয়া বিশেষজ্ঞ ড. আবুল কালাম মল্লিক গণমাধ্যমকে জানান, জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়টাতে দেশে হয়ে থাকে ‘উষ্ণ বৃষ্টি’। এই সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায়, ফলে আর্দ্রতা বাড়ে এবং বৃষ্টির পরও গরম কমে না।

তিনি আরও বলেন, জুলাই মাস সাধারণত বৃষ্টিপ্রবণ হলেও এ সময়টায় আর্দ্রতার কারণেই গরম বেশি অনুভূত হয়। সার্বিক চিত্র বলছে, এই পুরো মাসজুড়েই থাকবে এমন ভ্যাপসা আবহাওয়া।

এদিকে, জুলাইয়ের জন্য দেওয়া আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, এই মাসে দেশে বৃষ্টিপাত হবে স্বাভাবিক মাত্রায়। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টি এবং মাঝারি ধরনের তাপপ্রবাহ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রাও থাকবে স্বাভাবিকের তুলনায় খানিকটা বেশি।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..