1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
শুক্রবার মিলবে বিনামূল্যে ইন্টারনেট, যেভাবে পাবেন - Janatar Jagoron

শুক্রবার মিলবে বিনামূল্যে ইন্টারনেট, যেভাবে পাবেন

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ২৫৩ বার পঠিত
শুক্রবার মিলবে বিনামূল্যে ইন্টারনেট

১৮ জুলাই ফ্রি ইন্টারনেট দেবে সরকার, মিস করবেন না!
অনলাইন ডেস্ক

দেশের সকল মোবাইল ফোন গ্রাহক আগামীকাল শুক্রবার (১৮ জুলাই) ১ জিবি ইন্টারনেট সম্পূর্ণ ফ্রি পাবেন। জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনের অংশ হিসেবে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ১৮ জুলাইকে ‘ফ্রি ইন্টারনেট ডে’ হিসেবে ঘোষণা করেছে। এই বিশেষ সুযোগের মাধ্যমে গ্রাহকরা পাচ্ছেন পাঁচ দিনের জন্য বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ইতোমধ্যেই মোবাইল অপারেটরদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছে যাতে তারা এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারেন।

গতকাল বুধবার (১৬ জুলাই) বিটিআরসির সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য গণমাধ্যমে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থান স্মরণে, জনসাধারণের আকাঙ্ক্ষা পূরণ এবং জনস্বার্থ বিবেচনায় ১৮ জুলাই ‘ফ্রি ইন্টারনেট ডে’ ঘোষণা করা হয়েছে এবং মোবাইল গ্রাহকদের বিনামূল্যে ইন্টারনেট প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। মোবাইল অপারেটরদের ৯ জুলাই থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

এই উপলক্ষে আগামী ১৮ জুলাই থেকে সব গ্রাহক পাচ্ছেন পাঁচ দিন মেয়াদে ১ জিবি ফ্রি ডাটা।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ জানায়, জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ১৮ জুলাই মোবাইল গ্রাহকরা পাচ্ছেন ৫ দিন মেয়াদি ১ জিবি ফ্রি ইন্টারনেট। এই ফ্রি ডাটা নিতে গ্রাহকরা ডায়াল করতে পারবেন—জিপির জন্য 1211807#, রবির জন্য 41807#, বাংলালিংকের জন্য 1211807# এবং টেলিটকের জন্য 1111807# নম্বরে।

গণমাধ্যম থেকে পাওয়া এই তথ্য দেশের জনসাধারণের জন্য আনন্দের খবর হিসেবে প্রতিধ্বনিত হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..