1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন নাহিদ ইসলাম - Janatar Jagoron

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন নাহিদ ইসলাম

  • সর্বশেষ আপডেট: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৭৬ বার পঠিত
নাহিদ ইসলাম

ছাত্রলীগের হামলায় গোপালগঞ্জে জ্বললো তোরণ, কেঁপে উঠলো মঞ্চ!
অনলাইন ডেস্ক

নিরাপত্তাহীনতা ও উত্তেজনার মধ্য দিয়ে দিনভর গোপালগঞ্জে পথসভা শেষ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর কেন্দ্রীয় নেতারা পৌঁছেছেন খুলনায়। সেখানকার সার্কিট হাউজে তাঁদের অবস্থান করতে দেখা গেছে।

অন্যদিকে, বুধবার (১৬ জুলাই) রাত ৯টা ৩০ মিনিটে জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। ধারণা করা হচ্ছে, চলমান রাজনৈতিক উত্তেজনা ও সাম্প্রতিক হামলা প্রসঙ্গে কথা বলবেন তিনি। সেই সঙ্গে ঘোষণা আসতে পারে নতুন কর্মসূচির।

এর আগে গোপালগঞ্জ শহরের পৌরপার্কে সমাবেশ শেষে ফেরার পথে ছাত্রলীগের সদস্যরা অতর্কিতে এনসিপির নেতাদের গাড়িবহরে আক্রমণ চালায়। চৌরঙ্গী মোড়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা দুই দিক থেকে এসে গাড়িবহর লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে ও ধাওয়া দেয়।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতির নেতৃত্বে এই হামলা চালানো হয়। হামলাকারীরা সমাবেশ মঞ্চে আগুন দেয়, চেয়ার ভাঙচুর করে এবং একাধিক তোরণেও অগ্নিসংযোগ করে আতঙ্ক ছড়ায়।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..