1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
‘নৌকা’ মার্কাটাকে কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে পাঠালেন: আসিফ মাহমুদ - Janatar Jagoron

‘নৌকা’ মার্কাটাকে কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে পাঠালেন: আসিফ মাহমুদ

  • সর্বশেষ আপডেট: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৭৩ বার পঠিত
আসিফ মাহমুদ

নিষিদ্ধ দলের প্রতীক ফিরছে কেন? ইসিকে জবাব চাই!
অনলাইন ডেস্ক

আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হলেও নির্বাচন কমিশনের (ইসি) প্রতীকের তফসিলে আপাতত নৌকা প্রতীক বহাল থাকবে বলে জানিয়েছেন ইসি আব্দুর রহমানেল মাছউদ। দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকলেও, সেই ‘নৌকা’কে আবার শিডিউলভুক্ত করার উদ্যোগ নিয়েছে কমিশন—এ নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

গতকাল মঙ্গলবার (১৫ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন,

‘অভিশপ্ত ‘নৌকা’ মার্কাটাকে কোন যুক্তিতে আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন আপনারা? সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এই গণঅভ্যুত্থানকে আপনারা কীভাবে বৃদ্ধাঙ্গুলি দেখালেন? কার এজেন্ডা বাস্তবায়নে এবং কাদের হাতে ফের তুলে দিতে চান এই প্রতীক?’

তিনি আরও লিখেন, ‘পরাজিতদের স্বপ্নের পরিশীলিত আওয়ামী লীগকে তাদের মার্কা ফিরিয়ে দিতে চান? নির্বাচন কমিশনের প্রতি একজন সচেতন নাগরিক হিসেবে আমার জিজ্ঞাসা রইল।’

মন্তব্য ঘরেও তিনি উল্লেখ করেন, ‘আমি সরকারে থেকেও সাংবিধানিক প্রতিষ্ঠানকে প্রশ্ন করছি। নির্বাচন কমিশন কোনো সরকারি প্রতিষ্ঠান নয়। সরকারিভাবে প্রশ্ন না করে একজন নাগরিক হিসেবে আমি ইসির কাছে প্রশ্ন রাখছি।’

উল্লেখ্য, গত রোববার (১৩ জুলাই) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে বলেন, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত এবং দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হলেও, নির্বাচনী তফসিলে নৌকা প্রতীক এখনই বাদ দেওয়া হচ্ছে না। কারণ, প্রতিটি দলের জন্য একটি করে প্রতীক সংরক্ষিত থাকে। কোনো দলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হলে প্রতীক বাতিলের সুযোগ নেই বলে জানান তিনি।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..