1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দাবি বিএনপির : তারেক রহমান - Janatar Jagoron
শিরোনাম

ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দাবি বিএনপির : তারেক রহমান

  • সর্বশেষ আপডেট: রবিবার, ২৫ মে, ২০২৫
  • ২১৪ বার পঠিত
তারেক রহমান

ডিসেম্বরে নির্বাচন না হলে রাজপথে নামবে জনতা!
অনলাইন ডেস্ক

অন্তর্বর্তী সরকারের অধীনেই একটি স্বচ্ছ ও আকাঙ্ক্ষিত নির্বাচন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপির একমাত্র দাবি—ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন, যা প্রধান উপদেষ্টার সঙ্গে সাম্প্রতিক আলোচনাতেও জোর দিয়ে জানানো হয়েছে।

রোববার (২৫ মে) বিকেলে কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এনপিপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক গুরুত্বপূর্ণ আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, সংস্কার একটি ধারাবাহিক বিপ্লবের নাম—এটি কম বা বেশি নয়, বরং প্রাসঙ্গিক ও অনিবার্য। বর্তমান সরকার জনগণের কাছে দায়বদ্ধ নয়, বরং এক ধরনের কর্তৃত্ববাদী মনোভাব নিয়ে চলছে।

তিনি আরও বলেন, অন্ধকারে রেখে জনগণের ভবিষ্যৎ গড়া যায় না, আর রাজনীতিবিদদের উপেক্ষা করে কোনো উন্নয়ন পরিকল্পনা টিকতে পারে না।

তারেক রহমান বলেন, প্রকৃত গণতন্ত্র অনুপস্থিত থাকায় বিদেশি বিনিয়োগ মুখ ফিরিয়ে নিচ্ছে, ফলে রাজনৈতিক অস্থিরতা দিন দিন তীব্রতর হচ্ছে। প্রতিদিন দেশের নানা প্রান্তে মানুষ বিভিন্ন দাবিতে রাস্তায় নামছে, কিন্তু তাদের কথা শোনার মতো কোনও দায়িত্বশীল কান নেই—এটাই সবচেয়ে উদ্বেগজনক বলে মন্তব্য করেন তিনি গণমাধ্যমকে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..