1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
উপদেষ্টা পরিষদের বিবৃতি: দায়িত্ব পালন অসম্ভব করে তুললে জনগণকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত - Janatar Jagoron
শিরোনাম

উপদেষ্টা পরিষদের বিবৃতি: দায়িত্ব পালন অসম্ভব করে তুললে জনগণকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত

  • সর্বশেষ আপডেট: শনিবার, ২৪ মে, ২০২৫
  • ২১২ বার পঠিত
উপদেষ্টা পরিষদের বিবৃতি

গণআকাঙ্ক্ষার লড়াইয়ে নতুন কৌশল নিচ্ছে অন্তর্বর্তী সরকার!
অনলাইন ডেস্ক

শনিবার (২৪ মে) রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের এক অনির্ধারিত বৈঠকে তিনটি মুখ্য দায়িত্ব—নির্বাচন, সংস্কার ও বিচার—নিয়ে গভীর ও জোরালো আলোচনা হয়েছে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠক শেষে হঠাৎ আহূত এই বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্বসমূহ কীভাবে বাস্তবায়ন করা যায় এবং সেই পথে কোন কোন প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, তা বিশদভাবে খতিয়ে দেখা হয়।

বৈঠকে উদ্বেগ প্রকাশ করা হয়—সরকারের নিরপেক্ষ দায়িত্ব পালনের পথ রুদ্ধ করতে পরিকল্পিতভাবে উদ্দেশ্যপ্রণোদিত দাবি, এখতিয়ারবহির্ভূত বক্তব্য এবং নানা কর্মসূচি দিয়ে পরিবেশকে অস্থিতিশীল করে তোলা হচ্ছে। এতে সাধারণ মানুষের মনে আশঙ্কা, অনিশ্চয়তা ও বিভ্রান্তি ছড়িয়ে পড়ছে।

উপদেষ্টা পরিষদ মনে করে, নির্বাচনী স্বচ্ছতা, ন্যায়বিচার এবং সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণে জাতিকে ঐক্যবদ্ধ করা এখন সময়ের দাবি। এ লক্ষ্যে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর মতামত শুনবে এবং প্রয়োজনে সরকারের অবস্থান আরও স্পষ্টভাবে তুলে ধরবে।

বিবৃতিতে আরও জানানো হয়, শত প্রতিকূলতা সত্ত্বেও কোনো গোষ্ঠীস্বার্থের কাছে নতি স্বীকার না করে সরকার তার দায়িত্ব পালন করে যাচ্ছে। তবে যদি ষড়যন্ত্রের জালে জর্জরিত কোনো পরাজিত শক্তি কিংবা বিদেশি চক্রান্তের অংশ হয়ে সরকারের দায়িত্ব পালনকে অচল করে তোলার অপচেষ্টা চালায়, তাহলে সে বিষয়ে জনগণকে অবহিত করে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

উল্লেখ করা হয়, অন্তর্বর্তী সরকার জুলাই অভ্যুত্থানের সময়কার গণআকাঙ্ক্ষাকে সম্মান করে চলেছে। তবে দায়িত্ব পালনের পথে কোনো বাধা বা ষড়যন্ত্র দেখা দিলে, জনগণকে সঙ্গে নিয়ে সরকার গ্রহণ করবে উপযুক্ত পদক্ষেপ।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..