মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
পদত্যাগ-পরবর্তী উত্তেজনায় রাতেই ইউনূসের দ্বৈত কৌশল!
অনলাইন ডেস্ক
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের রাতে নির্ধারিত জরুরি বৈঠক আকস্মিকভাবে বাতিল করা হয়েছে। শনিবার (২৪ মে) বিকেলে এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট একটি নির্ভরযোগ্য সূত্র, জানিয়েছে গণমাধ্যম।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গত বৃহস্পতিবার পদত্যাগের সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই দেশের রাজনীতিতে তৈরি হয়েছে অস্বস্তিকর এক অচলাবস্থা। এমন উত্তেজনাপূর্ণ প্রেক্ষাপটে আজ শনিবার বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতাদের সঙ্গে মুখোমুখি বৈঠকে বসতে চলেছেন ড. ইউনূস।
এর আগে শোনা গিয়েছিল, এই রাজনৈতিক বৈঠকের পর উপদেষ্টা পরিষদের আরও একটি জরুরি সভা ডাকা হতে পারে। কিন্তু শেষমেশ সেই পরিকল্পনা বাতিল করা হয়েছে বলেই জানিয়েছে সূত্রটি।
বিএনপির ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপিকে সাক্ষাতের সময় দিয়েছেন প্রধান উপদেষ্টা। এই বৈঠকে নেতৃত্ব দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
অন্যদিকে রাত সাড়ে ৮টায় ড. ইউনূস বৈঠকে বসতে যাচ্ছেন জামায়াতে ইসলামীর সঙ্গে। জানা গেছে, এ বৈঠকে দলটির পক্ষ থেকে নেতৃত্ব দিতে পারেন জামায়াতের আমির ড. শফিকুর রহমান।